রংপুর    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ডোমারে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পেয়ে মানববন্ধন, দ্রুত সমাধানের দাবি ক্ষতিগ্রস্তদের

নবাগত পুলিশ সুপারের সাথে  নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

ডোমারের ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ শুরু

জানালা দিয়ে মোবাইল ছিনতাই, উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক

জলঢাকায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

ডোমারে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

চিলাহাটিকে পূর্ণাঙ্গ থানায় উন্নীত করতে মন্ত্রীর উদ্যোগ    স্বরাষ্ট্রমন্ত্রীকে ডিও লেটার পাঠালেন সমাজকল্যাণমন্ত্রী

চিলাহাটিকে পূর্ণাঙ্গ থানায় উন্নীত করতে মন্ত্রীর উদ্যোগ স্বরাষ্ট্রমন্ত্রীকে ডিও লেটার পাঠালেন সমাজকল্যাণমন্ত্রী

ডোমারে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পেয়ে মানববন্ধন, দ্রুত সমাধানের দাবি ক্ষতিগ্রস্তদের

ডোমারে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পেয়ে মানববন্ধন, দ্রুত সমাধানের দাবি ক্ষতিগ্রস্তদের
ছবি: সংগৃহীত

নীলফামারীর ডোমারে সড়ক নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের অর্থ না পাওয়ায় মানববন্ধন করেছেন ভুক্তভোগী জমির মালিকরা। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার বোড়াগাড়ী বাজারে এ কর্মসূচি পালিত হয়। এতে ডোমার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকার তাঁদের জমি অধিগ্রহণ করে সেখানে উন্নয়নকাজ শুরু করলেও এখন পর্যন্ত অনেক জমির মালিক ক্ষতিপূরণের টাকা পাননি। ফলে জমির মালিকানা নিয়ে তৈরি হয়েছে নানা জটিলতা। জমি বিক্রি করতে পারছেন না, আবার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার কিংবা বন্ধক রেখে ঋণ নেওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন তাঁরা।

ক্ষতিগ্রস্ত জমির মালিক মো. আনোয়ার বলেন, “আমাদের কাছে অধিগ্রহণের নোটিশ রয়েছে, জমি মাপজোখও করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো টাকা-পয়সা পাইনি। জমি বিক্রিও করতে পারছি না, অন্য কোনো কাজেও ব্যবহার করতে পারছি না। ব্যক্তিগত প্রয়োজনে টাকার দরকার হলেও জমি বিক্রি করতে পারছি না। আমরা চাই, সরকার দ্রুত এ সমস্যার সমাধান করুক।”

আরেক ভুক্তভোগী আশিকুর রহমান বলেন, “আমি আর্থিকভাবে অনেক দুর্বল। কিন্তু প্রয়োজনের সময় এই জমি বিক্রি করতে পারছি না। এমনকি জমির বিপরীতে কোথাও থেকে ঋণ নেওয়ারও সুযোগ নেই। সরকার যদি রাস্তার কাজে জমি নেয়, তাহলে আমাদের ক্ষতিপূরণের বিষয়টিও দ্রুত নিষ্পত্তি করা উচিত।”

উল্লেখ্য, ২০১৯ সালে নীলফামারী জেলার তিনটি জেলা সড়ক প্রশস্ত ও সরলীকরণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। এর আওতায় ২৮ কিলোমিটার সড়ক উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়। ডোমার উপজেলার বোড়াগাড়ী থেকে চিলাহাটি হয়ে পঞ্চগড় জেলার ভাউলাগঞ্জ পর্যন্ত সড়ক নির্মাণকাজে ব্যয় ধরা হয় ৪৪৩ কোটি টাকা।

উন্নয়নকাজের পাশাপাশি অধিগ্রহণ করা জমির ন্যায্য ক্ষতিপূরণ দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা।

বিষয় : ডোমারের খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ডোমারে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পেয়ে মানববন্ধন, দ্রুত সমাধানের দাবি ক্ষতিগ্রস্তদের

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর ডোমারে সড়ক নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের অর্থ না পাওয়ায় মানববন্ধন করেছেন ভুক্তভোগী জমির মালিকরা। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার বোড়াগাড়ী বাজারে এ কর্মসূচি পালিত হয়। এতে ডোমার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকার তাঁদের জমি অধিগ্রহণ করে সেখানে উন্নয়নকাজ শুরু করলেও এখন পর্যন্ত অনেক জমির মালিক ক্ষতিপূরণের টাকা পাননি। ফলে জমির মালিকানা নিয়ে তৈরি হয়েছে নানা জটিলতা। জমি বিক্রি করতে পারছেন না, আবার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার কিংবা বন্ধক রেখে ঋণ নেওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন তাঁরা।

ক্ষতিগ্রস্ত জমির মালিক মো. আনোয়ার বলেন, “আমাদের কাছে অধিগ্রহণের নোটিশ রয়েছে, জমি মাপজোখও করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো টাকা-পয়সা পাইনি। জমি বিক্রিও করতে পারছি না, অন্য কোনো কাজেও ব্যবহার করতে পারছি না। ব্যক্তিগত প্রয়োজনে টাকার দরকার হলেও জমি বিক্রি করতে পারছি না। আমরা চাই, সরকার দ্রুত এ সমস্যার সমাধান করুক।”

আরেক ভুক্তভোগী আশিকুর রহমান বলেন, “আমি আর্থিকভাবে অনেক দুর্বল। কিন্তু প্রয়োজনের সময় এই জমি বিক্রি করতে পারছি না। এমনকি জমির বিপরীতে কোথাও থেকে ঋণ নেওয়ারও সুযোগ নেই। সরকার যদি রাস্তার কাজে জমি নেয়, তাহলে আমাদের ক্ষতিপূরণের বিষয়টিও দ্রুত নিষ্পত্তি করা উচিত।”

উল্লেখ্য, ২০১৯ সালে নীলফামারী জেলার তিনটি জেলা সড়ক প্রশস্ত ও সরলীকরণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। এর আওতায় ২৮ কিলোমিটার সড়ক উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়। ডোমার উপজেলার বোড়াগাড়ী থেকে চিলাহাটি হয়ে পঞ্চগড় জেলার ভাউলাগঞ্জ পর্যন্ত সড়ক নির্মাণকাজে ব্যয় ধরা হয় ৪৪৩ কোটি টাকা।

উন্নয়নকাজের পাশাপাশি অধিগ্রহণ করা জমির ন্যায্য ক্ষতিপূরণ দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ