রংপুর    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বুধবার, ১১ নভেম্বর ২০২৬

দিনাজপুরে বকেয়া ৫০০ টাকা চাওয়ায় প্রাণ হারাল মুদি ব্যবসায়ী, আটক ১

স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী রোজিনা বেগম।। ছবি: সংগৃহীত

দোকানের বকেয়া মাত্র ৫০০ টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন গ্রামের মুদি ব্যবসায়ী জাকিরুল ইসলাম (৪৫)। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।

রোববার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পুটকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে দোকানের বকেয়া ৫০০ টাকা চাইতে যান জাকিরুল ইসলাম। এ সময় পাওনাদার মহসিন, মাহফুজুল ও মাহাবুরের সঙ্গে তার কথা-কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয় । এতে গুরুতর আহত হন জাকিরুল।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে রোববার রাতেই ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার নম্বর ৮।

নিহত জাকিরুল ইসলাম পুটকিয়া গ্রামের মৃত আফতাবুজ্জামানের দ্বিতীয় ছেলে। তিনি স্ত্রী, মেয়ে জান্নাতুল ফেরদৌস ও ছেলে মো. রেহেছানুল হাবিবকে রেখে গেছেন।

ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় মাহাবুর (২১) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের মহসিন আলীর ছেলে।

স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন রোজিনা বেগম। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ন্যায়বিচার দাবি করেছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

বিষয় : দিনাজপুরের খবর প্রাণ হারালেন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

দিনাজপুরে বকেয়া ৫০০ টাকা চাওয়ায় প্রাণ হারাল মুদি ব্যবসায়ী, আটক ১

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

দোকানের বকেয়া মাত্র ৫০০ টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন গ্রামের মুদি ব্যবসায়ী জাকিরুল ইসলাম (৪৫)। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।

রোববার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পুটকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে দোকানের বকেয়া ৫০০ টাকা চাইতে যান জাকিরুল ইসলাম। এ সময় পাওনাদার মহসিন, মাহফুজুল ও মাহাবুরের সঙ্গে তার কথা-কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয় । এতে গুরুতর আহত হন জাকিরুল।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে রোববার রাতেই ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার নম্বর ৮।

নিহত জাকিরুল ইসলাম পুটকিয়া গ্রামের মৃত আফতাবুজ্জামানের দ্বিতীয় ছেলে। তিনি স্ত্রী, মেয়ে জান্নাতুল ফেরদৌস ও ছেলে মো. রেহেছানুল হাবিবকে রেখে গেছেন।

ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় মাহাবুর (২১) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের মহসিন আলীর ছেলে।

স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন রোজিনা বেগম। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ন্যায়বিচার দাবি করেছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ