রংপুর    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বোচাগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

 দিনাজপুরের বোঁচাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ১ নম্বর নাফানগর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নাফানগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোকছেদ আলী (২৯)। তিনি সুলতানপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে। অপরজন হলেন একই ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু তাহের (৫৫)। তিনি মৃত আমিনুল ইসলামের ছেলে। দুজনই ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার অংশ হিসেবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে বোঁচাগঞ্জ থানা পুলিশের একটি দল সুলতানপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর বুধবার (১১ নভেম্বর) তাঁদের পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
তবে কোন মামলায় বা কী অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

বিষয় : দিনাজপুরের খবর আওয়ামী লীগ ছাত্রলীগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বোচাগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

 দিনাজপুরের বোঁচাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ১ নম্বর নাফানগর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নাফানগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোকছেদ আলী (২৯)। তিনি সুলতানপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে। অপরজন হলেন একই ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু তাহের (৫৫)। তিনি মৃত আমিনুল ইসলামের ছেলে। দুজনই ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলার অংশ হিসেবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে বোঁচাগঞ্জ থানা পুলিশের একটি দল সুলতানপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর বুধবার (১১ নভেম্বর) তাঁদের পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
তবে কোন মামলায় বা কী অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ