ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে টাপেন্টাডল সেবন, বহন ও গ্রহণের ঘটনায় দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁদের কাছ থেকে চার পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার হঠাৎপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হঠাৎপাড়া এলাকার রবিউল ইসলামের (২৫) নিজ বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখানে টাপেন্টাডল সেবনরত অবস্থায় রবিউল ইসলাম ও তাঁর সহযোগী আশিক ইসলামকে (২৪) আটক করেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। পরে তাঁদের কাছ থেকে চার পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়।
আটক দুজন হলেন, হঠাৎপাড়া এলাকার মানিকের ছেলে রবিউল ইসলাম (২৫) এবং সুমন ইসলামের ছেলে আশিক ইসলাম (২৪)।
পরে আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান কবির, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য সেবন, বহন ও গ্রহণের অপরাধে রবিউল ইসলাম ও আশিক ইসলামকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে মোট ২০০ টাকা জরিমানা করেন।
মাদকবিরোধী এ অভিযানকে এলাকায় মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধে প্রশাসনের তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা জরুরি।
মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন