রংপুর    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ডোমারে ফিড উৎপাদনে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

ডোমারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা, ইউপি সদস্যের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ

সড়কে মৃত্যুর মিছিল, তারাগঞ্জে দুইজনসহ একদিনে প্রাণ গেল নীলফামারীর ৪ জনের

সৈয়দপুরে স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

ডোমারে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পেয়ে মানববন্ধন, দ্রুত সমাধানের দাবি ক্ষতিগ্রস্তদের

নবাগত পুলিশ সুপারের সাথে  নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

ডোমারের ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ শুরু

ডোমারের ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ শুরু

ডোমারে ফিড উৎপাদনে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

ডোমারে ফিড উৎপাদনে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা
ছবি: জুফাস নিউজ

নীলফামারীর ডোমার উপজেলায় ফিড উৎপাদন ও বাজারজাতকরণে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি বড়গাছা বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী।

অভিযান চলাকালে ফিড উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিষ্ঠান হাজী এগ্রো অ্যান্ড ফিড এবং আল-আমিন এগ্রোর প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স ও উৎপাদন পরিবেশসহ সার্বিক কার্যক্রম যাচাই-বাছাই করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান দুটিকে অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাজী এগ্রো অ্যান্ড ফিডের কর্ণধার হাজী মশিউর রহমানকে ৫ হাজার টাকা এবং আল-আমিন এগ্রোর কর্ণধার আল আমিনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় সংশ্লিষ্টরা জানান, ফিড উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স গ্রহণ, প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ এবং স্বাস্থ্যসম্মত উৎপাদন পরিবেশ নিশ্চিত করা বাধ্যতামূলক। এ বিষয়ে প্রতিষ্ঠান দুটিকে প্রয়োজনীয় সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী বলেন, ফিড উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : নীলফামারী জরিমনা ডোমারের খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ডোমারে ফিড উৎপাদনে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর ডোমার উপজেলায় ফিড উৎপাদন ও বাজারজাতকরণে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি বড়গাছা বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী।

অভিযান চলাকালে ফিড উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিষ্ঠান হাজী এগ্রো অ্যান্ড ফিড এবং আল-আমিন এগ্রোর প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স ও উৎপাদন পরিবেশসহ সার্বিক কার্যক্রম যাচাই-বাছাই করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান দুটিকে অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাজী এগ্রো অ্যান্ড ফিডের কর্ণধার হাজী মশিউর রহমানকে ৫ হাজার টাকা এবং আল-আমিন এগ্রোর কর্ণধার আল আমিনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় সংশ্লিষ্টরা জানান, ফিড উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স গ্রহণ, প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ এবং স্বাস্থ্যসম্মত উৎপাদন পরিবেশ নিশ্চিত করা বাধ্যতামূলক। এ বিষয়ে প্রতিষ্ঠান দুটিকে প্রয়োজনীয় সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী বলেন, ফিড উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ