রংপুর    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ডোমারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা, ইউপি সদস্যের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ

সড়কে মৃত্যুর মিছিল, তারাগঞ্জে দুইজনসহ একদিনে প্রাণ গেল নীলফামারীর ৪ জনের

সৈয়দপুরে স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

ডোমারে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পেয়ে মানববন্ধন, দ্রুত সমাধানের দাবি ক্ষতিগ্রস্তদের

নবাগত পুলিশ সুপারের সাথে  নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

ডোমারের ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ শুরু

জানালা দিয়ে মোবাইল ছিনতাই, উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক

জানালা দিয়ে মোবাইল ছিনতাই, উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক

ডোমারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা, ইউপি সদস্যের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ

ডোমারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা, ইউপি সদস্যের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ
ছবি: জুফাস নিউজ

নীলফামারীর ডোমার উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাংস বিক্রিতে অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। পৃথক এ অভিযানে চারজনকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ডোমার থানা পুলিশ সহযোগিতা করে। এদিকে অভিযান চলাকালে পরিস্থিতি উত্তপ্ত করা ও মব সৃষ্টির চেষ্টার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের নদীয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ্র।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মৃত মমিন উদ্দিনের ছেলে মো. মজিবুল ইসলামকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই ঘটনায় ট্রাক্টরচালক মো. ফজলুল হোসেনের ছেলে মো. আবু সাঈদ হোসেনকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মাংস বিক্রিতে অনিয়মের দায়ে আরও দুই মাংস ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

অন্যদিকে, অভিযান চলাকালে প্রশাসনের কাজে অসহযোগিতা, পরিস্থিতি উত্তপ্ত করা এবং মব সৃষ্টির চেষ্টার অভিযোগ উঠেছে পাঙ্গা মটকপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজালালের বিরুদ্ধে। উল্লেখ্য, বালু উত্তোলনের অভিযোগে জরিমানার মুখে পড়া মো. মজিবুল ইসলাম ওই ইউপি সদস্যের বাবা।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে অবৈধ বালু উত্তোলন ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, জনস্বার্থ রক্ষা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা প্রয়োজন।

বিষয় : নীলফামারী জরিমনা ডোমারের খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ডোমারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা, ইউপি সদস্যের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর ডোমার উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাংস বিক্রিতে অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। পৃথক এ অভিযানে চারজনকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ডোমার থানা পুলিশ সহযোগিতা করে। এদিকে অভিযান চলাকালে পরিস্থিতি উত্তপ্ত করা ও মব সৃষ্টির চেষ্টার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের নদীয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ্র।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মৃত মমিন উদ্দিনের ছেলে মো. মজিবুল ইসলামকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই ঘটনায় ট্রাক্টরচালক মো. ফজলুল হোসেনের ছেলে মো. আবু সাঈদ হোসেনকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মাংস বিক্রিতে অনিয়মের দায়ে আরও দুই মাংস ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

অন্যদিকে, অভিযান চলাকালে প্রশাসনের কাজে অসহযোগিতা, পরিস্থিতি উত্তপ্ত করা এবং মব সৃষ্টির চেষ্টার অভিযোগ উঠেছে পাঙ্গা মটকপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজালালের বিরুদ্ধে। উল্লেখ্য, বালু উত্তোলনের অভিযোগে জরিমানার মুখে পড়া মো. মজিবুল ইসলাম ওই ইউপি সদস্যের বাবা।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে অবৈধ বালু উত্তোলন ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, জনস্বার্থ রক্ষা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা প্রয়োজন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ