রংপুর    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ে স্বর্ণের বার উদ্ধার

ঠাকুরগাঁওয়ে স্বর্ণের বার উদ্ধার
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ১৯ ভরি ওজনের ২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও-৫০ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার ধর্মগড় সীমান্তের মারধর নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চলাকালে এক ব্যক্তি একটি বস্তা রেখে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে ১৯ ভরির বেশি ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৩৯ লাখ ৯৭ হাজার ২’শ ৫৬ টাকা।

উদ্ধারকৃত স্বর্ণ ঠাকুরগাঁও ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান ঠাকুরগাঁও ৫০ বিজিবি কর্তৃপক্ষ।

বিষয় : ঠাকুরগাঁও সংবাদ স্বর্ণ উদ্ধার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


ঠাকুরগাঁওয়ে স্বর্ণের বার উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ১৯ ভরি ওজনের ২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও-৫০ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার ধর্মগড় সীমান্তের মারধর নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চলাকালে এক ব্যক্তি একটি বস্তা রেখে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে ১৯ ভরির বেশি ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৩৯ লাখ ৯৭ হাজার ২’শ ৫৬ টাকা।

উদ্ধারকৃত স্বর্ণ ঠাকুরগাঁও ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান ঠাকুরগাঁও ৫০ বিজিবি কর্তৃপক্ষ।


জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ