রংপুর    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ে ২২ পিস ইয়াবাসহ আপন দুই ভাইবোন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকাসহ আপন দুই ভাইবোনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর থানাধীন রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মোছা. বাবলি (২৬) ও মো. রুবেল রানা (৩২)। তাঁরা ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর (হাজীপাড়া) এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, বাবলি ও রুবেল চায়ের দোকানের ব্যবসার আড়ালে মাদক কেনাবেচা করতেন বলে অভিযোগ রয়েছে। অভিযানকালে তাঁদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় বাবলির মাথার চুলের খোঁপার ভেতর থেকেও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রুবেল রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : মাদক কারবারি মাদক সহ গ্রেফতার ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ২২ পিস ইয়াবাসহ আপন দুই ভাইবোন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকাসহ আপন দুই ভাইবোনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর থানাধীন রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মোছা. বাবলি (২৬) ও মো. রুবেল রানা (৩২)। তাঁরা ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর (হাজীপাড়া) এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, বাবলি ও রুবেল চায়ের দোকানের ব্যবসার আড়ালে মাদক কেনাবেচা করতেন বলে অভিযোগ রয়েছে। অভিযানকালে তাঁদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় বাবলির মাথার চুলের খোঁপার ভেতর থেকেও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রুবেল রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ