রংপুর    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

রংপুরের পীরগঞ্জে ২ অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দুটি ইটভাটা ধ্বংস করেছে রংপুর জেলা পরিবেশ অধিদপ্তর। এ সময় এফএমএফ ভাটার মালিক ফারুক মন্ডলের ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার কুমেদপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে অবস্থিত মোয়াজ্জেম হোসেনের এমইউএম মার্কা ও একই স্থানে ফারুক মন্ডলের এফএমএফ মার্কা ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্টেট্র।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধে এসব ইটভাটায় অভিযান চালায়। এ সময় প্রায় ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনি দিয়ে পাশাপাশি অবস্থিত দুটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ওই দুই ভাটায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, বায়ুর মান উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিভাগীয় পরিবেশ অধিদপ্তর।

পীরগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বলেন, পরিবেশ অধিদপ্তর আইন মোতাবেক কাজ করেছে, এখানে আমাদের বলার কিছু নেই।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্টেট্রকে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সহযোগিতা করে।

বিষয় : অবৈধ ইটভাটা রংপুরের খবর পীরগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

রংপুরের পীরগঞ্জে ২ অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

রংপুরের পীরগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দুটি ইটভাটা ধ্বংস করেছে রংপুর জেলা পরিবেশ অধিদপ্তর। এ সময় এফএমএফ ভাটার মালিক ফারুক মন্ডলের ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার কুমেদপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে অবস্থিত মোয়াজ্জেম হোসেনের এমইউএম মার্কা ও একই স্থানে ফারুক মন্ডলের এফএমএফ মার্কা ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্টেট্র।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধে এসব ইটভাটায় অভিযান চালায়। এ সময় প্রায় ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনি দিয়ে পাশাপাশি অবস্থিত দুটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ওই দুই ভাটায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, বায়ুর মান উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিভাগীয় পরিবেশ অধিদপ্তর।

পীরগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বলেন, পরিবেশ অধিদপ্তর আইন মোতাবেক কাজ করেছে, এখানে আমাদের বলার কিছু নেই।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্টেট্রকে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সহযোগিতা করে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ