রংপুর    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : রোববার, ১৫ নভেম্বর ২০২৬

তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই শ্রমিককে হত্যার অভিযোগ

ছবি: সংগৃহীত

কুমিল্লার কর্মস্থল থেকে হাসিমুখে নিজ বাড়িতে ফিরছিলেন তাঁরা। কিন্তু সামান্য বাসভাড়া নিয়ে তর্কের জেরে যে এভাবে জীবন প্রদীপ নিভে যাবে, তা কল্পনাও করতে পারেননি কেউ। রংপুরের তারাগঞ্জে চলন্ত নৈশকোচ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে বাসের কন্ডাক্টরের বিরুদ্ধে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার জিগারতল এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় এবং আহত হন আরও একজন।

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) এবং একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। তাঁরা দুজনেই কুমিল্লায় একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আতিকুল ইসলাম নামের অপর এক যাত্রী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা নীলফামারীর জলঢাকাগামী ‘সাইমুম পরিবহন’ (ঢাকা মেট্রো ব-১২৩৯৯০)-এর একটি নৈশকোচে ফিরছিলেন ওই শ্রমিকেরা। পথিমধ্যে ভাড়া নিয়ে বাসের সুপারভাইজারের সঙ্গে তাঁদের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে কন্ডাক্টর চলন্ত গাড়ি থেকেই মুকুল ও শাকিলকে ধাক্কা দিয়ে মহাসড়কে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁরা নিহত দুজনের মরদেহ ও আহত আতিকুল ইসলামকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাসটি আটক করা হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় দুই যাত্রীর মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিষয় : তারাগঞ্জ রংপুরের খবর হত্যার অভিযোগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই শ্রমিককে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার কর্মস্থল থেকে হাসিমুখে নিজ বাড়িতে ফিরছিলেন তাঁরা। কিন্তু সামান্য বাসভাড়া নিয়ে তর্কের জেরে যে এভাবে জীবন প্রদীপ নিভে যাবে, তা কল্পনাও করতে পারেননি কেউ। রংপুরের তারাগঞ্জে চলন্ত নৈশকোচ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে বাসের কন্ডাক্টরের বিরুদ্ধে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার জিগারতল এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় এবং আহত হন আরও একজন।

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) এবং একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। তাঁরা দুজনেই কুমিল্লায় একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আতিকুল ইসলাম নামের অপর এক যাত্রী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা নীলফামারীর জলঢাকাগামী ‘সাইমুম পরিবহন’ (ঢাকা মেট্রো ব-১২৩৯৯০)-এর একটি নৈশকোচে ফিরছিলেন ওই শ্রমিকেরা। পথিমধ্যে ভাড়া নিয়ে বাসের সুপারভাইজারের সঙ্গে তাঁদের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে কন্ডাক্টর চলন্ত গাড়ি থেকেই মুকুল ও শাকিলকে ধাক্কা দিয়ে মহাসড়কে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁরা নিহত দুজনের মরদেহ ও আহত আতিকুল ইসলামকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাসটি আটক করা হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় দুই যাত্রীর মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ