রংপুর    রোববার, ১৫ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ

‘প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার’

‘প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার’ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

দেশের প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে বিএনপি সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে দেশব্যাপী জরিপ ও সমীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া যে বলেছিলেন, আমাদের ১৮ কোটি লোকের ৩৬ কোটি হাত চাই। তিনি চাননি নারীরা ঘরে বসে থাকুক। সেই জন্য তিনি উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন মেয়েদের জন্য প্রথমে ক্লাস টেন পর্যন্ত, তারপর ইন্টারমিডিয়েট। ওনার সুযোগ হয়নি, তিনি পারেননি ডিগ্রি পর্যন্ত মেয়েদের উপবৃত্তির ব্যবস্থা করতে। আমাদের প্রধানমন্ত্রী সে ঘোষণা দিয়েছেন। স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি দেওয়া হবে।

দেশে মহিলা কলেজের বর্তমান চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, এই মুহূর্তে সারা দেশে বিভিন্ন উপজেলায় মোট ১১১টি মহিলা কলেজ রয়েছে। এর মধ্যে ৬৪টি জেলায় একটি করে মহিলা কলেজ রয়েছে। সব মিলিয়ে কলেজের সংখ্যা ১১১টি।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে সারা দেশে জরিপ চালানো হচ্ছে। কোন কোন উপজেলায় মহিলা কলেজ রয়েছে, সেগুলোর অবস্থান কী এবং যেসব উপজেলায় নেই, কোথায় নতুন করে কলেজ প্রতিষ্ঠা করা প্রয়োজন—এসব বিষয় নিয়ে সমীক্ষা চলছে। ইনশাআল্লাহ, আমরা অতি শীঘ্র প্রধানমন্ত্রীকে এই বিষয়ে অবগত করব।’

শিক্ষামন্ত্রী জানান, শতবর্ষ পূর্ণ হয়েছে এমন স্কুল ও কলেজগুলোর বিষয়েও প্রধানমন্ত্রী তথ্য চেয়েছেন। প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ প্রতিষ্ঠা করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য। যেসব উপজেলায় ইতিমধ্যে মহিলা কলেজ রয়েছে, সেগুলো বহাল থাকবে। আর যেসব উপজেলায় নেই, সেখানে নতুন করে মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, ‘সেজন্যেই আমি বিনয়ের সাথে আপনার মাধ্যমে আবেদন করব, যেহেতু সরকারের পরিকল্পনা রয়েছে, প্রধানমন্ত্রী করতে চাচ্ছেন, সেই জন্য আজকের মতো এই সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহার করার জন্য।’

বিষয় : শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

‘প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার’

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

দেশের প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে বিএনপি সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে দেশব্যাপী জরিপ ও সমীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া যে বলেছিলেন, আমাদের ১৮ কোটি লোকের ৩৬ কোটি হাত চাই। তিনি চাননি নারীরা ঘরে বসে থাকুক। সেই জন্য তিনি উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন মেয়েদের জন্য প্রথমে ক্লাস টেন পর্যন্ত, তারপর ইন্টারমিডিয়েট। ওনার সুযোগ হয়নি, তিনি পারেননি ডিগ্রি পর্যন্ত মেয়েদের উপবৃত্তির ব্যবস্থা করতে। আমাদের প্রধানমন্ত্রী সে ঘোষণা দিয়েছেন। স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি দেওয়া হবে।

দেশে মহিলা কলেজের বর্তমান চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, এই মুহূর্তে সারা দেশে বিভিন্ন উপজেলায় মোট ১১১টি মহিলা কলেজ রয়েছে। এর মধ্যে ৬৪টি জেলায় একটি করে মহিলা কলেজ রয়েছে। সব মিলিয়ে কলেজের সংখ্যা ১১১টি।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে সারা দেশে জরিপ চালানো হচ্ছে। কোন কোন উপজেলায় মহিলা কলেজ রয়েছে, সেগুলোর অবস্থান কী এবং যেসব উপজেলায় নেই, কোথায় নতুন করে কলেজ প্রতিষ্ঠা করা প্রয়োজন—এসব বিষয় নিয়ে সমীক্ষা চলছে। ইনশাআল্লাহ, আমরা অতি শীঘ্র প্রধানমন্ত্রীকে এই বিষয়ে অবগত করব।’

শিক্ষামন্ত্রী জানান, শতবর্ষ পূর্ণ হয়েছে এমন স্কুল ও কলেজগুলোর বিষয়েও প্রধানমন্ত্রী তথ্য চেয়েছেন। প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ প্রতিষ্ঠা করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য। যেসব উপজেলায় ইতিমধ্যে মহিলা কলেজ রয়েছে, সেগুলো বহাল থাকবে। আর যেসব উপজেলায় নেই, সেখানে নতুন করে মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, ‘সেজন্যেই আমি বিনয়ের সাথে আপনার মাধ্যমে আবেদন করব, যেহেতু সরকারের পরিকল্পনা রয়েছে, প্রধানমন্ত্রী করতে চাচ্ছেন, সেই জন্য আজকের মতো এই সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহার করার জন্য।’

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ