দীর্ঘ প্রায় দেড় বছর ধরে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টিং বন্ধ থাকার ফলে বিআরটিএ’র প্রায় ২০ লাখ গ্রাহক স্মার্ট ড্রাইভিং লাইসেন্স’ কার্ড বঞ্চিত রয়েছেন।
যদিও জরুরী প্রয়োজনে বিআরটিএর কাছে এখন মাত্র দেড় লাখের মতো ড্রাইভিং লাইসেন্স কার্ড আছে। যা প্রয়োজনের তুলনায় খুবই কম। তবে এত সংকটের পরেও বিআরটিএ’র খামখেয়ালীতে এখনো স্মার্ট কার্ডের ঠিকাদারই নিয়োগ করতে পারেনি।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২৫ সালে জুলাই মাসে ভারতীয় ঠিকাদারের সঙ্গে স্মার্ট কার্ড প্রিন্টের চুক্তি শেষ হয়। সব মিলিয়ে গত বছর নভেম্বর মাসে বিআরটিএ ১০ লাখ ড্রাইভিং লাইসেন্স আটকে ছিল। এর মাঝে আরও ১১ মাসেও কোন ঠিকাদারকে নিয়োগ করতে পারেনি বিআরটিএ।
এদিকে, সড়কে আইনশৃঙ্খলার কড়াকড়ি থাকায় আগের থেকে ড্রাইভিং লাইসেন্স এর চাহিদা বেড়েছে। এখন ঢাকাসহ সারাদেশে বিআরটিএ প্রতি মাসে এক লাখ নতুন আবেদন জমা হয়। সে হিসেবে প্রায় ২০ লাখ ড্রাইভিং লাইসেন্স আটকা পরে যায়।
জানা গেছে, এখন জরুরি প্রয়োজনে যে ড্রাইভিং লাইসেন্স আছে সেগুলোর মান খুবই খারাপ। মাসখানেক ব্যবহার করলে সেটি নষ্ট হয়ে যায়। যদিও এই পর্যন্ত আরও তিনবার টেন্ডারের আহ্বান করা হয়। প্রথমে সরাসরি টেন্ডার জমার আহ্বান করা হয়েছিলো। সে সময় মাত্র চারটি কোম্পানী অংশগ্রহণ করে। পরে সেটি বাদ দিয়ে আবার ই-টেন্ডার আহ্বান কর হয়। ফের সেগুলোও বাদ দিয়ে নানা শর্ত যোগ করা হয়। সব শেষে তৃতীয় বার ই-টেন্ডার যেটি আহ্বান করা হয়, কিন্তু সেটিও আলোর মুখ দেখেনি।
নাম প্রকাশ না করার শর্তে বিআরটিএ এক কর্মকর্তা এনপিবি নিউজকে জানান, একটি শক্তিশালী সিন্ডিকেটের জন্য টেন্ডারে ধীরগতি হচ্ছে। পছন্দের কোম্পানীকে দেওয়ার জন্য মূলত এগুলোর কাজে দেরি হচ্ছে।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা মো. ফয়েজ চলতি বছরের মার্চ মাসে ঢাকা মেট্রো ২ সার্কেল ইকুরিয়া থেকে ড্রাইভিং লাইসেন্স আবেদন করেছেন। তিনি জানান, আবেদন প্রক্রিয়ার সব কাজ শেষে পরীক্ষায় পাস করলেও স্মার্ট কার্ড এখনো পাওয়া হয়নি। বাংলাদেশের কতো কিছুরই পরিবর্তন হলো কিন্তু সামান্য একটা কার্ড পেতে এত মাস পার হয়ে গেল। এগুলো যেন দেখার কেউ নেই।
উন্নত জীবনের আশায় দেশের বাইরে পাড়ি জমাতে যাচ্ছেন বরিশালের বাসিন্দা মো. নাইম। তিনি জানান, সৌদি আরবে ড্রাইভিং পেশায় ভিসা এসেছে। কিন্তু বছরের পর বছর পার হয় ড্রাইভিং লাইসেন্স আর পাওয়া হয় না। এখন জরুরি ভিত্তিতে ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। তাই মিরপুর বিআরটিএতে আসলাম। কিন্তু এখানে কার্ড নিতে নানা ঝামেলা পৌহাতে হচ্ছে। আমরা বিআরটিএকে টাকা দেই কিন্তু সময় মতো একটা কার্ড আমাদের দিতে পারে না। এটি খুবই দুঃখজনক বিষয় বলে জানান তিনি।
বিআরটিএ নানা ভাবে গ্রাহকদের হয়রানি করছে জানিয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচীব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, একজন গ্রাহক বিআরটিএ গিয়ে যে কোন সেবা খুব একটা সহজে পায় না। তার মধ্যে একটা কার্ড পেতে বছরের পর বছর পার হয়ে যায়। বিআরটিএ চাইলে তাদের নিজস্ব সক্ষমতা ব্যবহার করে এই প্রিন্টিং কাজ তারা করে সমস্যা সমাধান করতে পারে বলে জানান তিনি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড. এম শামসুল হক বলেন, একটা সামান্য কার্ড পেতে যদি এতো দিন অপেক্ষায় থাকতে হয় তাহলেই বোঝা যায় বিআরটিএ কর্তৃপক্ষের কতোটা দক্ষতার অভাব রয়েছে। এই কার্ড বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানী আছে তারা খুব দ্রুত ভালোভাবে কার্ড তৈরি করে দিতে পারবে। কিন্তু এসব টেন্ডার এমন ভাবে কিছু শর্ত তৈরি করে যেন বাংলাদেশী কোম্পানি কাজ না পায়।
তিনি আরও বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য সরকারের উচিত বিদেশি কোন প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে বাংলাদেশের কোম্পানিগুলোকে কাজ দেওয়া। কারণ বাংলাদেশের অনেক কোম্পানি আন্তর্জাতিক মানের কাজ করতে এখন সক্ষমতা অর্জন করেছে। এতে করে নিজেদের গুরুত্বপূর্ণ তথ্য নিজেদের দেশে থাকবে। সেই সাথে দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানান এই বিশেষজ্ঞ।
সার্বিক বিষয়ে বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান এনপিবি নিউজকে বলেন, আমরা সমস্যা সমাধানের জন্য কাজ করছি। তাছাড়া ই-ড্রাইভিং লাইসেন্স দিয়ে সড়কে গাড়ী চালানো যায়। আর জরুরি ভিত্তিতে বিদেশগামী কারো ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হলে সেটির জন্য ব্যবস্থা করা আছে।
বিষয় : ড্রাইভিং লাইসেন্স

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন