লালমনিরহাটে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মো. নুরুজ্জামান নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় দেন।
রায়ে জরিমানার এক লাখ টাকা ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত নুরুজ্জামান লালমনিরহাট সদর উপজেলার খোঁচাবাড়ি এলাকার সেকেন্দার আলীর ছেলে। তিনি স্থানীয় গিয়াসউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীকে স্কুলের পাশের একটি মসজিদের মুয়াজ্জিনের কক্ষে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন শিক্ষক নুরুজ্জামান। এ ঘটনায় ২০১২ সালে ভুক্তভোগীর বড় ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী লুৎফর রহমান বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি। একজন শিক্ষক হয়ে বিভিন্ন প্রলোভনে শিক্ষার্থীকে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার ধর্ষণ করার বিষয়টি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এই দৃষ্টান্তমূলক রায়ের মাধ্যমে ভবিষ্যতে আর কোনো শিক্ষক এমন অন্যায় ও জঘন্য কাজে লিপ্ত হতে সাহস পাবেন না বলে আমরা বিশ্বাস করি।’
বিষয় : লালমনিরহাট খবর ধর্ষণ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন