রংপুর    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বোচাগঞ্জে বিএনপি ও যুবদলের পৃথক মোটরসাইকেল শোডাউন

ছবি: জুফাস নিউজ

দেশব্যাপী আওয়ামী লীগের অপতৎপরতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে পৃথক মোটরসাইকেল মিছিল ও শোডাউন করেছে ৩ নম্বর মুর্শিদহাট ইউনিয়ন বিএনপি ও উপজেলা যুবদল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সেতাবগঞ্জ পৌর শহর এবং মুর্শিদহাট ইউনিয়নের বিভিন্ন সড়কে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে আয়োজিত এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মুর্শিদহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল মিছিল ও শোডাউনের অগ্রভাগে ছিলেন উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ও নারী নেত্রী শামীমা চৌধুরী। এ সময় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অন্যদিকে, একই সময়ে সেতাবগঞ্জ পৌর শহরে উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আসাদুল হক চৌধুরী ও উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন চৌধুরীর নেতৃত্বে পৃথক মোটরসাইকেল শোডাউন করে বোচাগঞ্জ উপজেলা যুবদল। এতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিষয় : দিনাজপুরের খবর বিএনপি বোচাগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বোচাগঞ্জে বিএনপি ও যুবদলের পৃথক মোটরসাইকেল শোডাউন

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

দেশব্যাপী আওয়ামী লীগের অপতৎপরতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে পৃথক মোটরসাইকেল মিছিল ও শোডাউন করেছে ৩ নম্বর মুর্শিদহাট ইউনিয়ন বিএনপি ও উপজেলা যুবদল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সেতাবগঞ্জ পৌর শহর এবং মুর্শিদহাট ইউনিয়নের বিভিন্ন সড়কে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে আয়োজিত এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মুর্শিদহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল মিছিল ও শোডাউনের অগ্রভাগে ছিলেন উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ও নারী নেত্রী শামীমা চৌধুরী। এ সময় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অন্যদিকে, একই সময়ে সেতাবগঞ্জ পৌর শহরে উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আসাদুল হক চৌধুরী ও উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন চৌধুরীর নেতৃত্বে পৃথক মোটরসাইকেল শোডাউন করে বোচাগঞ্জ উপজেলা যুবদল। এতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ