উত্তরাঞ্চলের খাদ্য ভান্ডার দিনাজপুরের বিরামপুরে এই প্রথমবারের মতো চাকরি মেলা বসেছে আজ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় শুরু হওয়া মেলা ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
আয়োজকদের দাবি, চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগদাতাদের সরাসরি যোগাযোগের মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে বিরামপুর সরকারি কলেজ মাঠে চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন মেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আয়োজক কমিটির তথ্যানুযায়ী, উপজেলা শহরে দেশে প্রথমবারের মতো বসেছে এই মেলা। এরই মধ্যে অনলাইনে প্রায় ২৫ হাজার চাকরি প্রার্থী আবেদন করেছেন। মেলায় দেশের ৭৯টি নামিদামি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আকিজ গ্রুপ, ওয়ালটন, প্রাণ, ব্র্যাক, এসিআই, বসুন্ধরা গ্রুপ, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়াসহ বিভিন্ন নামকরা প্রতিষ্ঠান।
এর আগে সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে বিরামপুর ডিগ্রি কলেজে মেলার মাঠ পরিদর্শন করে মেলার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন সমাজকল্যাণমন্ত্রী।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দারুণ কাজ হয়েছে। ইউএনও বিরামপুরের নেতৃত্বে চার উপজেলার ইউএনও, ওসি ও বিভিন্ন দপ্তরের অফিসাররা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। আশা করছি প্রায় লক্ষাধিক মানুষ নিয়ে দারুণ কিছু হবে। মাঠে প্রায় ৮৯টি প্রতিষ্ঠান স্টল বরাদ্দ চেয়ে আবেদন করেছে। এতে ২৫ হাজার চাকরি প্রার্থী আবেদন করেছেন। চাকরি ছাড়াও এখানে কী কী যোগ্যতায় চাকরি পাওয়া যায় সেই বিষয়েও পরামর্শ ডেস্ক করা হয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, চাকরি মেলা ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে প্রায় শতাধিক পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন জানান, মেলায় দেশের অনেক নামিদামি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মফস্বলের শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
বিষয় : দিনাজপুরের খবর বিরামপুর চাকরি

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন