সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৬নং গোয়ালডিহি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সর্বস্তরের পূজা মণ্ডপসমূহ সরজমিনে পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও ৬নং গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ সাখাওয়াত হোসেন লিটন।
পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সংরক্ষিত নারী ও সাধারণ ইউপি সদস্য-সদস্যাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
মণ্ডপ পরিদর্শনকালে জনাব মোঃ সাখাওয়াত হোসেন লিটন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ ও স্থানীয় জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল থেকেই আমরা সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের উৎসবে আনন্দ ভাগাভাগি করে আসছি। গোয়ালডিহি ইউনিয়নে সার্বজনীন দুর্গোৎসব অত্যন্ত শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপিত হচ্ছে। যেকোনো অপপ্রয়াস রোধে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন সদা সতর্ক রয়েছে।”
তিনি আরও আশ্বাস দেন যে, উৎসব যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য ইউনিয়ন পরিষদ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে মণ্ডপগুলোর পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে চেয়ারম্যানসহ আগত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং সার্বিক সহযোগিতার জন্য ইউপি পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
বিষয় : দিনাজপুরের খবর দুর্গাপূজা খানসামা

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন