খানসামায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ
মাদককে না বলুন এবং যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করুন—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নে অনুষ্ঠিত হলো এক বিশাল প্রীতি ফুটবল টুর্নামেন্ট। স্থানীয় যুবসমাজকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী করতে "হয় মাদক ছাড়ো, নয়তো ৬নং গোয়ালডিহি ইউনিয়ন ছাড়ো" প্রতিপাদ্যে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে ‘শিমুল তলী আইডিয়াল ক্লাব’।খেলা শেষে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেওয়া হয়।শিমুল তলী আইডিয়াল ক্লাবের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: সাখাওয়াত হোসেন (লিটন)।টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দিনাজপুর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ৫নং ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রবিউল আলম তুহিন।[TECHTARANGA-POST:6700]এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শত শত ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। পুরো মাঠজুড়ে দর্শক ও তরুণদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।আয়োজক কমিটির সদস্যরা জানান, প্রযুক্তির অপব্যবহার ও মাদকের ভয়াল থাবা থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করে সুস্থ ধারার খেলাধুলায় ফিরিয়ে আনাই তাঁদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এলাকাকে মাদকমুক্ত রাখতে এবং যুবসমাজকে অনুপ্রাণিত করতে এ ধরনের ক্রীড়া ও সামাজিক সচেতনতামূলক আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তাঁরা।