রংপুর    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

খানসামায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

ছবি: জুফাস নিউজ

মাদককে না বলুন এবং যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করুন—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নে অনুষ্ঠিত হলো এক বিশাল প্রীতি ফুটবল টুর্নামেন্ট। স্থানীয় যুবসমাজকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী করতে "হয় মাদক ছাড়ো, নয়তো ৬নং গোয়ালডিহি ইউনিয়ন ছাড়ো" প্রতিপাদ্যে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে ‘শিমুল তলী আইডিয়াল ক্লাব’।

খেলা শেষে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেওয়া হয়।

শিমুল তলী আইডিয়াল ক্লাবের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: সাখাওয়াত হোসেন (লিটন)।

টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দিনাজপুর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ৫নং ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রবিউল আলম তুহিন।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শত শত ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। পুরো মাঠজুড়ে দর্শক ও তরুণদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আয়োজক কমিটির সদস্যরা জানান, প্রযুক্তির অপব্যবহার ও মাদকের ভয়াল থাবা থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করে সুস্থ ধারার খেলাধুলায় ফিরিয়ে আনাই তাঁদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এলাকাকে মাদকমুক্ত রাখতে এবং যুবসমাজকে অনুপ্রাণিত করতে এ ধরনের ক্রীড়া ও সামাজিক সচেতনতামূলক আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তাঁরা।

বিষয় : দিনাজপুরের খবর খানসামা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

খানসামায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মাদককে না বলুন এবং যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করুন—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নে অনুষ্ঠিত হলো এক বিশাল প্রীতি ফুটবল টুর্নামেন্ট। স্থানীয় যুবসমাজকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী করতে "হয় মাদক ছাড়ো, নয়তো ৬নং গোয়ালডিহি ইউনিয়ন ছাড়ো" প্রতিপাদ্যে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে ‘শিমুল তলী আইডিয়াল ক্লাব’।

খেলা শেষে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেওয়া হয়।

শিমুল তলী আইডিয়াল ক্লাবের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: সাখাওয়াত হোসেন (লিটন)।

টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দিনাজপুর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ৫নং ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রবিউল আলম তুহিন।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শত শত ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। পুরো মাঠজুড়ে দর্শক ও তরুণদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আয়োজক কমিটির সদস্যরা জানান, প্রযুক্তির অপব্যবহার ও মাদকের ভয়াল থাবা থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করে সুস্থ ধারার খেলাধুলায় ফিরিয়ে আনাই তাঁদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এলাকাকে মাদকমুক্ত রাখতে এবং যুবসমাজকে অনুপ্রাণিত করতে এ ধরনের ক্রীড়া ও সামাজিক সচেতনতামূলক আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তাঁরা।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ