রংপুর    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আদা ক্ষেতে গাঁজা চাষ, ১২ ফুট লম্বা দুটি গাছসহ যুবক গ্রেপ্তার

ছবি: জুফাস নিউজ

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় আদা ক্ষেতের আড়ালে অভিনব কায়দায় করা গাঁজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছ উদ্ধারসহ আবু তালেব (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের শ্রী হরিবিহরি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঘোড়াঘাট থানা পুলিশ। গ্রেপ্তার আবু তালেব ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় গোপনে গাঁজা চাষ করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে ১০-১২ জনের একটি দল রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে আবু তালেবের বসতবাড়ির উঠানসংলগ্ন আদা ক্ষেত থেকে বিশাল আকৃতির দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছ দুটির একটির ওজন প্রায় ১২ কেজি এবং অপরটির ৮ কেজি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তালেব জানান, বিগত ৬-৭ মাস ধরে তিনি নিজের সেবন ও বিক্রির উদ্দেশ্যে আদা চাষের আড়ালে গাঁজার গাছ দুটি পরিচর্যা করে আসছিলেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ মাদক গাঁজা চাষের অপরাধে আবু তালেবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয় ইউপি সদস্য সরোয়ার বলেন, আদা ক্ষেতে গাঁজা চাষের এই ঘটনা আমাদের এলাকার জন্য উদ্বেগজনক। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অপকর্ম করতে না পারে, সে বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বিষয় : দিনাজপুরের খবর মাদক ঘোড়াঘাট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আদা ক্ষেতে গাঁজা চাষ, ১২ ফুট লম্বা দুটি গাছসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় আদা ক্ষেতের আড়ালে অভিনব কায়দায় করা গাঁজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছ উদ্ধারসহ আবু তালেব (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের শ্রী হরিবিহরি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঘোড়াঘাট থানা পুলিশ। গ্রেপ্তার আবু তালেব ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় গোপনে গাঁজা চাষ করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে ১০-১২ জনের একটি দল রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে আবু তালেবের বসতবাড়ির উঠানসংলগ্ন আদা ক্ষেত থেকে বিশাল আকৃতির দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছ দুটির একটির ওজন প্রায় ১২ কেজি এবং অপরটির ৮ কেজি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তালেব জানান, বিগত ৬-৭ মাস ধরে তিনি নিজের সেবন ও বিক্রির উদ্দেশ্যে আদা চাষের আড়ালে গাঁজার গাছ দুটি পরিচর্যা করে আসছিলেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ মাদক গাঁজা চাষের অপরাধে আবু তালেবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয় ইউপি সদস্য সরোয়ার বলেন, আদা ক্ষেতে গাঁজা চাষের এই ঘটনা আমাদের এলাকার জন্য উদ্বেগজনক। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অপকর্ম করতে না পারে, সে বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ