রংপুর    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পরিত্যক্ত ঘরে জুয়া, ৪ পুলিশ সদস্য গ্রেফতার

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে জুয়া খেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অভিযানকারী দলের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপারের হাতের আঙুল ভেঙে যায়।

গত সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে এই অভিযান চালানো হয়। পরে মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্র জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের হলপাড়ায় অবস্থিত এসপি কার্যালয়ের মূল ভবনের উত্তর পাশের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালায় পুলিশের একটি দল। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা সদস্যরা পালানোর চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানার ডান হাতের একটি আঙুল ভেঙে যায়। পরে পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় জুয়ার আসর থেকে নগদ টাকা, তাস এবং একাধিক স্মার্টফোন জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন, ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত কনস্টেবল মো. সোহেল রানা (৩৩), এএসআই শান্তি কুমার রায় (৩৭), কনস্টেবল মো. আলমগীর কবির (৩৩) এবং ঠাকুরগাঁও শহর পুলিশ ফাঁড়ির এএসআই মো. শাহাদত জামান (৩৯)।

পলাতক দুজন, পঞ্চগড় জেলা পুলিশের এটি এসআই মো. আতাউর রহমান (৪০) এবং পিবিআই ঠাকুরগাঁওয়ের কনস্টেবল মো. শহিদুল ইসলাম (৩৮)।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার এসআই মো. লিখন হোসেন বাদী হয়ে জুয়া প্রতিরোধ আইনে ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পাল জানান, আইনের সুশাসন প্রতিষ্ঠায় অপরাধী যেই হোক, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। গ্রেফতার চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক অন্য দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিষয় : ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয়ের পরিত্যক্ত ঘরে জুয়া, ৪ পুলিশ সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে জুয়া খেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অভিযানকারী দলের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপারের হাতের আঙুল ভেঙে যায়।

গত সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে এই অভিযান চালানো হয়। পরে মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্র জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের হলপাড়ায় অবস্থিত এসপি কার্যালয়ের মূল ভবনের উত্তর পাশের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালায় পুলিশের একটি দল। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা সদস্যরা পালানোর চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানার ডান হাতের একটি আঙুল ভেঙে যায়। পরে পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় জুয়ার আসর থেকে নগদ টাকা, তাস এবং একাধিক স্মার্টফোন জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন, ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত কনস্টেবল মো. সোহেল রানা (৩৩), এএসআই শান্তি কুমার রায় (৩৭), কনস্টেবল মো. আলমগীর কবির (৩৩) এবং ঠাকুরগাঁও শহর পুলিশ ফাঁড়ির এএসআই মো. শাহাদত জামান (৩৯)।

পলাতক দুজন, পঞ্চগড় জেলা পুলিশের এটি এসআই মো. আতাউর রহমান (৪০) এবং পিবিআই ঠাকুরগাঁওয়ের কনস্টেবল মো. শহিদুল ইসলাম (৩৮)।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার এসআই মো. লিখন হোসেন বাদী হয়ে জুয়া প্রতিরোধ আইনে ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পাল জানান, আইনের সুশাসন প্রতিষ্ঠায় অপরাধী যেই হোক, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। গ্রেফতার চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক অন্য দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ