রংপুর    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ নারীসহ ৩ জন গ্রেপ্তার

ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবাসহ এক নারী ও দুই পুরুষকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ৫ নম্বর কাচোর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাটিহার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে জেলা গোয়েন্দা শাখার একটি দল কাটিহার বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক আনসারুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে মাদক সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোছা. লিলি আক্তার (৪২), মো. নয়ন আলী (২৮) ও মো. রওশন জামিল (২৬)কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার লিলি আক্তার ও নয়ন আলী কাটিহার এলাকার বাসিন্দা। লিলি আক্তারের পিতা মৃত মোহাম্মদ আনসারুল ইসলাম এবং নয়ন আলীর পিতা মো. আনসারুল ইসলাম। অপর গ্রেপ্তার রওশন জামিলের পিতা মো. আব্বাস ওরফে ডাবলু। তিনি রাণীশংকৈল উপজেলার রাজোর এলাকার বাসিন্দা।

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, সরবরাহ ও সংরক্ষণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিষয় : মাদক সহ গ্রেফতার ঠাকুরগাঁও সংবাদ রাণীশংকৈল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ নারীসহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবাসহ এক নারী ও দুই পুরুষকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ৫ নম্বর কাচোর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাটিহার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে জেলা গোয়েন্দা শাখার একটি দল কাটিহার বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক আনসারুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে মাদক সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোছা. লিলি আক্তার (৪২), মো. নয়ন আলী (২৮) ও মো. রওশন জামিল (২৬)কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার লিলি আক্তার ও নয়ন আলী কাটিহার এলাকার বাসিন্দা। লিলি আক্তারের পিতা মৃত মোহাম্মদ আনসারুল ইসলাম এবং নয়ন আলীর পিতা মো. আনসারুল ইসলাম। অপর গ্রেপ্তার রওশন জামিলের পিতা মো. আব্বাস ওরফে ডাবলু। তিনি রাণীশংকৈল উপজেলার রাজোর এলাকার বাসিন্দা।

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, সরবরাহ ও সংরক্ষণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ