রংপুর    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে দুইজনের কারাদণ্ড

ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ফুটানি টাউন বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. রাকিব (২৩) ও মো. মুনছুর।

উপজেলা প্রশাসন, রাণীশংকৈল থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আদালতের আদেশের পর দণ্ডপ্রাপ্তদের আইনানুগ প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : মাদক সহ গ্রেফতার ঠাকুরগাঁও সংবাদ রাণীশংকৈল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে দুইজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ফুটানি টাউন বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. রাকিব (২৩) ও মো. মুনছুর।

উপজেলা প্রশাসন, রাণীশংকৈল থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আদালতের আদেশের পর দণ্ডপ্রাপ্তদের আইনানুগ প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ