রংপুর    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, গাঁজা ও নগদ টাকা উদ্ধার

ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ২৮৫ টাকাসহ মোহাম্মদ ইউনুস আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে শিবগঞ্জ বাজার পাকা রাস্তার পাশে বাবলু মার্কেটের সামনে যাত্রী ছাউনির কাছে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ ইউনুস আলী ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বাজার (মধ্য পারপুগী) এলাকার মৃত খাদেমুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহজনক অবস্থায় ইউনুস আলীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ২৮৫ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় ইউনুস আলীর ভাই মোহাম্মদ মুসলিম (৩৪) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার ইউনুস আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তথ্যসূত্র: জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঠাকুরগাঁও

বিষয় : মাদক সহ গ্রেফতার ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, গাঁজা ও নগদ টাকা উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ২৮৫ টাকাসহ মোহাম্মদ ইউনুস আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে শিবগঞ্জ বাজার পাকা রাস্তার পাশে বাবলু মার্কেটের সামনে যাত্রী ছাউনির কাছে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ ইউনুস আলী ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বাজার (মধ্য পারপুগী) এলাকার মৃত খাদেমুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহজনক অবস্থায় ইউনুস আলীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ২৮৫ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় ইউনুস আলীর ভাই মোহাম্মদ মুসলিম (৩৪) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার ইউনুস আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তথ্যসূত্র: জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঠাকুরগাঁও

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ