রংপুর    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

‘ট্রেনের শহর’ সৈয়দপুরে আধুনিক ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়াল নতুন স্থাপনা

ছবি: জুফাস নিউজ

ট্রেনের ঐতিহ্যের বাঁশি আর মাথার ওপর উড়ন্ত বিমানের আকাশছোঁয়া প্রতীক—দুটোকে এক ফ্রেমে বেঁধে নীলফামারীর সৈয়দপুর শহরের প্রবেশমুখের সিএসডি মোড়কে একেবারে নতুন রূপে সাজানো হয়েছে। পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মিত এই নান্দনিক স্থাপনাটি বর্তমানে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে যাতায়াতকারী দেশি-বিদেশি যাত্রীদেরও নজর কাড়ছে।

শহরের সৌন্দর্য, ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য সমন্বয় ঘটিয়ে নির্মিত এই ভাস্কর্য বা স্থাপনাটি সৈয়দপুরের পরিচিতিকে ফুটিয়ে তুলেছে এক অন্য উচ্চতায়।

সৈয়দপুর বিমানবন্দর থেকে শহরে প্রবেশের অন্যতম প্রধান ও ব্যস্ততম পথ এই সিএসডি মোড়। প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করেন অসংখ্য দেশি ও বিদেশি যাত্রী এবং ভিআইপি অতিথিরা। তাঁদের প্রথম দেখায় সৈয়দপুরের রেলওয়ে শহর হিসেবে ঐতিহাসিক পরিচিতি এবং দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দরের প্রতীকী বার্তা পৌঁছে দিতে এই অভিনব উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ।

বিশেষ করে রাতের বেলা রঙিন ও দৃষ্টিনন্দন আলোকসজ্জায় স্থাপনাটির রূপ আরও বহুগুণ বেড়ে যায়। পথচারী ও যাত্রীরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন এই আলোর কারুকার্যের দিকে।

সৈয়দপুর পৌরসভার নিজস্ব অর্থায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় এই সুন্দর কাজটি বাস্তবায়িত হয়েছে। পুরো পরিকল্পনা এবং নান্দনিক নকশার পেছনে মূল ভূমিকা পালন করেছেন সৈয়দপুর পৌরসভার প্রকৌশলী আরিফুল ইসলাম (মিশুক ভাই) সহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও কারিগরি দল।

শহরের সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা বজায় রাখার এই দূরদর্শী উদ্যোগের জন্য পৌর প্রশাসক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষ।

স্থানীয়দের প্রত্যাশা, পরিকল্পিত উন্নয়ন ও নিয়মিত সৌন্দর্যবর্ধনের মাধ্যমে উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরটি আরও বেশি আকর্ষণীয় ও পরিচ্ছন্ন হয়ে উঠবে।

বিষয় : সৈয়দপুর খবর নীলফামারীর খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

‘ট্রেনের শহর’ সৈয়দপুরে আধুনিক ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়াল নতুন স্থাপনা

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

ট্রেনের ঐতিহ্যের বাঁশি আর মাথার ওপর উড়ন্ত বিমানের আকাশছোঁয়া প্রতীক—দুটোকে এক ফ্রেমে বেঁধে নীলফামারীর সৈয়দপুর শহরের প্রবেশমুখের সিএসডি মোড়কে একেবারে নতুন রূপে সাজানো হয়েছে। পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মিত এই নান্দনিক স্থাপনাটি বর্তমানে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে যাতায়াতকারী দেশি-বিদেশি যাত্রীদেরও নজর কাড়ছে।

শহরের সৌন্দর্য, ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য সমন্বয় ঘটিয়ে নির্মিত এই ভাস্কর্য বা স্থাপনাটি সৈয়দপুরের পরিচিতিকে ফুটিয়ে তুলেছে এক অন্য উচ্চতায়।

সৈয়দপুর বিমানবন্দর থেকে শহরে প্রবেশের অন্যতম প্রধান ও ব্যস্ততম পথ এই সিএসডি মোড়। প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করেন অসংখ্য দেশি ও বিদেশি যাত্রী এবং ভিআইপি অতিথিরা। তাঁদের প্রথম দেখায় সৈয়দপুরের রেলওয়ে শহর হিসেবে ঐতিহাসিক পরিচিতি এবং দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দরের প্রতীকী বার্তা পৌঁছে দিতে এই অভিনব উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ।

বিশেষ করে রাতের বেলা রঙিন ও দৃষ্টিনন্দন আলোকসজ্জায় স্থাপনাটির রূপ আরও বহুগুণ বেড়ে যায়। পথচারী ও যাত্রীরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন এই আলোর কারুকার্যের দিকে।

সৈয়দপুর পৌরসভার নিজস্ব অর্থায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় এই সুন্দর কাজটি বাস্তবায়িত হয়েছে। পুরো পরিকল্পনা এবং নান্দনিক নকশার পেছনে মূল ভূমিকা পালন করেছেন সৈয়দপুর পৌরসভার প্রকৌশলী আরিফুল ইসলাম (মিশুক ভাই) সহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও কারিগরি দল।

শহরের সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা বজায় রাখার এই দূরদর্শী উদ্যোগের জন্য পৌর প্রশাসক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষ।

স্থানীয়দের প্রত্যাশা, পরিকল্পিত উন্নয়ন ও নিয়মিত সৌন্দর্যবর্ধনের মাধ্যমে উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরটি আরও বেশি আকর্ষণীয় ও পরিচ্ছন্ন হয়ে উঠবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ