রংপুর    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ

প্রিয় সৈয়দপুর

নাশকতার মামলায় সৈয়দপুরে আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মোস্তফা ফিরোজ গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক, সৈয়দপুর কলেজের সাবেক ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মো. মোস্তফা ফিরোজকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা পুলিশরোববার (২০ সেপ্টেম্বর) ভোর রাতে সৈয়দপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মোস্তফা ফিরোজ সৈয়দপুর পৌরসভার কুন্দল এলাকার আলহাজ্ব জহির উদ্দিনের পুত্র। তিনি রাজনীতির পাশাপাশি একজন ইটভাটা ও সার ব্যবসায়ী ছিলেন। এছাড়া তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন।[TECHTARANGA-POST:6718]তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। তিনি বলেন, ‘নাশকতার মামলায় সম্পৃক্ততা থাকায় আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সিআর মামলা রয়েছে।’

নাশকতার মামলায় সৈয়দপুরে আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মোস্তফা ফিরোজ গ্রেপ্তার