রংপুর    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জুফাস নিউজ

আগামীকাল রংপুর আসছেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আমেজ

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবের আনন্দে নতুন মাত্রা যোগ করে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বাইরে এসে প্রত্যন্ত অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় আনন্দ ভাগাভাগি করে নিতে তাঁর এই সফরকে কেন্দ্র করে পুরো রংপুর নগরীতে বইছে উৎসবের আমেজ।

সম্প্রতি রংপুরের নগর উন্নয়নের জন্য ১ হাজার ৮১৩ কোটি টাকার বিশাল বাজেট বরাদ্দের পর প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে সনাতন ধর্মাবলম্বী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস।

প্রশাসন ও সফরসূচি সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী সামরিক বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছাবেন। বেলা ১১টায় তিনি রংপুর নগরীর ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দিরে (ধর্মসভা) উপস্থিত হয়ে পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।

পরবর্তীতে দুপুর সাড়ে ১২টায় তিনি পুনরায় সৈয়দপুর বিমানবন্দর হয়ে রাজশাহী ও চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো রংপুর সিটিতে চলছে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। ডিসির মোড় থেকে চেকপোস্ট রোডসহ প্রধান প্রধান সড়কের খানাখন্দ দ্রুত সংস্কার করা হয়েছে, ডিভাইডারে শোভা পাচ্ছে রঙিন ফুলের গাছ। নগরীর প্রধান ফুটপাতগুলো দখলমুক্ত করে টাঙানো হয়েছে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ব্যানার। সম্প্রীতির রূপ তুলে ধরতে গান প্রস্তুতির কাজে ব্যস্ত জাসাসের শিল্পীরা।

নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে চার স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), এনএসআই, ৫১ বিজিবির অধিনায়ক ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ইতিমধ্যেই অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন।

রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি পার্থ বোস বলেন:

"প্রধানমন্ত্রী নিজে এসে আমাদের পুজো মণ্ডপ পরিদর্শন করবেন ও সাধারণ ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন—এটি আমাদের জন্য পরম আনন্দের ও পরম পাওয়ার।"

রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী রংপুরের উন্নয়নে ১,৮০০ কোটি টাকার দুটি মেগা প্রকল্পের অনুমোদন দিয়েছেন। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে তাঁর এই আগমন রংপুরবাসীকে বিশেষভাবে অনুপ্রাণিত করবে।

বিষয় : রংপুরের খবর বাজেট বরাদ্দ প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

আগামীকাল রংপুর আসছেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আমেজ

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গোৎসবের আনন্দে নতুন মাত্রা যোগ করে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বাইরে এসে প্রত্যন্ত অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় আনন্দ ভাগাভাগি করে নিতে তাঁর এই সফরকে কেন্দ্র করে পুরো রংপুর নগরীতে বইছে উৎসবের আমেজ।

সম্প্রতি রংপুরের নগর উন্নয়নের জন্য ১ হাজার ৮১৩ কোটি টাকার বিশাল বাজেট বরাদ্দের পর প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে সনাতন ধর্মাবলম্বী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস।

প্রশাসন ও সফরসূচি সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী সামরিক বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছাবেন। বেলা ১১টায় তিনি রংপুর নগরীর ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দিরে (ধর্মসভা) উপস্থিত হয়ে পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।

পরবর্তীতে দুপুর সাড়ে ১২টায় তিনি পুনরায় সৈয়দপুর বিমানবন্দর হয়ে রাজশাহী ও চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো রংপুর সিটিতে চলছে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। ডিসির মোড় থেকে চেকপোস্ট রোডসহ প্রধান প্রধান সড়কের খানাখন্দ দ্রুত সংস্কার করা হয়েছে, ডিভাইডারে শোভা পাচ্ছে রঙিন ফুলের গাছ। নগরীর প্রধান ফুটপাতগুলো দখলমুক্ত করে টাঙানো হয়েছে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ব্যানার। সম্প্রীতির রূপ তুলে ধরতে গান প্রস্তুতির কাজে ব্যস্ত জাসাসের শিল্পীরা।

নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে চার স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), এনএসআই, ৫১ বিজিবির অধিনায়ক ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ইতিমধ্যেই অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন।

রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি পার্থ বোস বলেন:

"প্রধানমন্ত্রী নিজে এসে আমাদের পুজো মণ্ডপ পরিদর্শন করবেন ও সাধারণ ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন—এটি আমাদের জন্য পরম আনন্দের ও পরম পাওয়ার।"

রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী রংপুরের উন্নয়নে ১,৮০০ কোটি টাকার দুটি মেগা প্রকল্পের অনুমোদন দিয়েছেন। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে তাঁর এই আগমন রংপুরবাসীকে বিশেষভাবে অনুপ্রাণিত করবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ