রংপুর    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

খাল খননে স্বচ্ছতায় পঞ্চগড়ের দুই ইউএনওকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে ৬৯০ মিটার খাল খনন সম্পন্ন, সাশ্রয় হওয়া ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা সরকারি কোষাগারে ফেরত

পঞ্চগড়ে রাস্তা দখল করে পাথর-বালুর কারবার: বাড়ছে জনদুর্ভোগ

পঞ্চগড়ে ময়দানদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিটি পোস্টের সঙ্গে একটি করে বৃক্ষ রোপণের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

 ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক, পঞ্চগড়ে বিজিবির অভিযান

চার বছর ধরে পরিত্যক্ত ভবনেই চলছে ক্লাস, ঝুঁকিতে ২৬১ শিক্ষার্থীর জীবন

চার বছর ধরে পরিত্যক্ত ভবনেই চলছে ক্লাস, ঝুঁকিতে ২৬১ শিক্ষার্থীর জীবন

খাল খননে স্বচ্ছতায় পঞ্চগড়ের দুই ইউএনওকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

খাল খননে স্বচ্ছতায় পঞ্চগড়ের দুই ইউএনওকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
বাম থেকে ইউএনও ফাহমিদা সুলতানা এবং ইউএনও রীপা মনি দেবী। গ্রাফিক্স : জুফাস নিউজ

সরকারি প্রকল্প মানেই নির্ধারিত বাজেটের চেয়ে বাড়তি বরাদ্দের তাগাদা কিংবা অর্থ লোপাটের নানা অভিযোগ—এমন প্রচলিত ধারণাকে এক ঝটকায় বদলে দিয়েছেন পঞ্চগড়ের দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। প্রকল্প বাস্তবায়নে শতভাগ সততা, পেশাদারিত্ব ও নান্দনিকতা বজায় রেখে বরাদ্দের উদ্বৃত্ত প্রায় ১৩ লাখ টাকা সরকারি কোষাাগারে ফেরত দিয়েছেন তাঁরা।

প্রশাসনের দুই নারী কর্মকর্তা—আটোয়ারী উপজেলার ইউএনও রীপা মনি দেবী এবং পঞ্চগড় সদর উপজেলার ইউএনও ফাহমিদা সুলতানা—এর এই প্রশংসনীয় উদ্যোগ খোদ প্রধানমন্ত্রীর দপ্তরেও ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখাওয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বাকডোকরা খাল খনন প্রকল্পে বরাদ্দ ছিল ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা। কাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউএনও রীপা মনি দেবী। পুরো প্রকল্প অত্যন্ত স্বচ্ছতার সাথে সম্পন্ন করার পরও দেখা যায় বেঁচে গেছে ৯ লাখ ৩৯ হাজার ১৯১ টাকা। বিন্দুমাত্র বিলম্ব না করে পুরো টাকা নিয়ম মেনে ফেরত পাঠানো হয় রাজকোষে।

অন্যদিকে, পঞ্চগড় সদর উপজেলার রাজলী টাংগন ব্রিজ থেকে রাজলীপাড়া পর্যন্ত ৬৯০ মিটার খালের পুনঃখনন ও সংযোগ খাল নির্মাণে ৩৮ লাখ টাকা বাজেট ধরেন সদর ইউএনও ফাহমিদা সুলতানা। শতভাগ কাজ শেষে ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা উদ্বৃত্ত হিসেবে চিহ্নিত করে কোষাাগারে জমা দেয় উপজেলা প্রশাসন।

গত ৮ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারাদেশ থেকে আসা ৮৪ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এই দুই কর্মকর্তার সততার গল্প তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিশেষ করে আটোয়ারীর বাকডোকরা খালের দুই পাড়ে সবুজ ঘাস লাগিয়ে নান্দনিক সৌন্দর্য ফুটিয়ে তোলা এবং মাটির ক্ষয় রোধের পরিবেশবান্ধব আইডিয়াটির ব্যাপক প্রশংসা করেন প্রধানমন্ত্রী। দেশের আগামী দিনের যেকোনো খাল খনন প্রকল্পে সৌন্দর্যবর্ধনের এই 'পঞ্চগড় মডেল' বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।

এই প্রাপ্তি ও কাজের সততা নিয়ে কথা বলতে গিয়ে আটোয়ারী ইউএনও রীপা মনি দেবী জানান, সরকারি অর্থের সঠিক ব্যবহার সুনিশ্চিত করা সরকারি কর্মচারীদের অন্যতম প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রীর স্বীকৃতি তাদের কাজের স্পৃহাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

একই সুর পঞ্চগড় সদর ইউএনও ফাহমিদা সুলতানা-এর কণ্ঠেও। তিনি বলেন, “সরকারি অর্থ জনগণেরই রক্তঘাম অর্জিত আমানত। উন্নয়নের সাথে সাথে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য।”

প্রশাসনের কর্তাব্যক্তিদের এমন সুশাসন, সততা ও জনকল্যাণমুখী মানসিকতায় অত্যন্ত আনন্দিত পঞ্চগড়বাসী। তারা বলছেন, প্রতিটি সরকারি দপ্তরে যদি এমন জবাবদিহিতা থাকত, তবে দেশের চেহারাই বদলে যেত।

বিষয় : ইউএনও পঞ্চগড়ের খবর আটোয়ারী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

খাল খননে স্বচ্ছতায় পঞ্চগড়ের দুই ইউএনওকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ