রংপুর    সোমবার, ১০ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের জমি ও দোকানঘর দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণ মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে ডিবির অভিযান, যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায়ে গ্রাহকের বাড়ি থেকে গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

বালিয়াডাঙ্গীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলায় ১১ দলীয় ঐক্যের বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাসপাতালে মৃত্যু ঘোষণা

বালিয়াডাঙ্গীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের জমি ও দোকানঘর দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের জমি ও দোকানঘর দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের জমি ও দোকানঘর দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার স্কুলহাট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলীসহ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিরোধীয় জমি ও দোকানঘর প্রতিষ্ঠানটি ভোগদখল করে আসছে। সম্প্রতি স্থানীয় যুবদল নেতা মোজাম্মেল হক ওই জমি ও দোকানঘর দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ ওঠে।

বক্তারা জানান, বিষয়টি নিয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশকে অবহিত করা হলে উভয় পক্ষকে থানায় ডেকে আলোচনা করা হয়। থানায় অনুষ্ঠিত বৈঠকে অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম উভয় পক্ষকে বিরোধীয় জায়গায় না যাওয়ার নির্দেশনা দেন।

তবে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অভিযোগ, ওই নির্দেশনার পরও গত শুক্রবার রাতে মোজাম্মেল হক বিরোধীয় দোকানঘরে টিন লাগিয়ে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে রোববার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি রক্ষায় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তারা বিরোধীয় জমি ও দোকানঘর নিয়ে সৃষ্ট সমস্যা দ্রুত নিরসন, প্রতিষ্ঠানের সম্পত্তি রক্ষা এবং দখলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ সময় বক্তারা প্রশাসনের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত মালিকানা ও দখল পরিস্থিতি যাচাই এবং কোনো পক্ষ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বিষয় : বালিয়াডাঙ্গীর খবর ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের জমি ও দোকানঘর দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের জমি ও দোকানঘর দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার স্কুলহাট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলীসহ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিরোধীয় জমি ও দোকানঘর প্রতিষ্ঠানটি ভোগদখল করে আসছে। সম্প্রতি স্থানীয় যুবদল নেতা মোজাম্মেল হক ওই জমি ও দোকানঘর দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ ওঠে।

বক্তারা জানান, বিষয়টি নিয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশকে অবহিত করা হলে উভয় পক্ষকে থানায় ডেকে আলোচনা করা হয়। থানায় অনুষ্ঠিত বৈঠকে অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম উভয় পক্ষকে বিরোধীয় জায়গায় না যাওয়ার নির্দেশনা দেন।

তবে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অভিযোগ, ওই নির্দেশনার পরও গত শুক্রবার রাতে মোজাম্মেল হক বিরোধীয় দোকানঘরে টিন লাগিয়ে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে রোববার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি রক্ষায় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তারা বিরোধীয় জমি ও দোকানঘর নিয়ে সৃষ্ট সমস্যা দ্রুত নিরসন, প্রতিষ্ঠানের সম্পত্তি রক্ষা এবং দখলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ সময় বক্তারা প্রশাসনের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত মালিকানা ও দখল পরিস্থিতি যাচাই এবং কোনো পক্ষ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ