রংপুর    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ভান্ডারদহে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ছানি রোগীদের অপারেশনের জন্য বাছাই

সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

রোববার থেকে দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন

কাগজে ৫০ শয্যা, বাস্তবে বেহাল দশা: তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স যেন রোগ ছড়ানোর কারখানা!

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

নিরাপদ কর্মপরিবেশের দাবি: দিনাজপুরে চিকিৎসকদের মানববন্ধন ও বিক্ষোভ

কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা সভা

উত্তরবঙ্গের চিকিৎসায় নতুন দিগন্ত: নীলফামারীতে শুরু হলো ১০০০ শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের সমীক্ষা

উত্তরবঙ্গের চিকিৎসায় নতুন দিগন্ত: নীলফামারীতে শুরু হলো ১০০০ শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের সমীক্ষা

ভান্ডারদহে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ছানি রোগীদের অপারেশনের জন্য বাছাই

ভান্ডারদহে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ছানি রোগীদের অপারেশনের জন্য বাছাই
ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ের ভান্ডারদহ উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (২৪ আগস্ট ২০২৬) দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ডা. তানভির আহম্মেদ রিফাদের নেতৃত্বে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল, নিউ টাউন, দিনাজপুর থেকে আগত ৮ সদস্যের মেডিকেল টিম স্থানীয় ও আশপাশের এলাকার প্রায় ১৫০ জনের বেশি চক্ষু রোগীর চোখ পরীক্ষা করে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

এ সময় পরীক্ষায় প্রায় ৬০ জনের বেশি ছানি রোগী শনাক্ত করা হয় এবং তাদের বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। বাছাই করা রোগীদের আগামী বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরে নিয়ে গিয়ে বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে। অপারেশন শেষে রোগীদের নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হবে।

মেডিকেল টিমের সদস্যরা জানান, অর্থের অভাবে যারা চোখ পরীক্ষা কিংবা ছানি অপারেশন করাতে পারেন না, তাদের পাশে দাঁড়াতেই নিয়মিত এ ধরনের ফ্রি চক্ষু ক্যাম্প আয়োজন করা হয়। দিনাজপুর, রাজশাহী, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগে তাদের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

চক্ষু ক্যাম্পটির আয়োজন করে ভান্ডারদহ হাফেজপাড়া দারুণ নাজাত নুরানী কিন্ডারগার্টেন ও হাফেজিয়া মাদ্রাসা।

ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিল ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটি (DBDS) টিম।

মানবতার সেবায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। আয়োজকরা জানান, অসহায় ও দরিদ্র মানুষের জন্য ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিষয় : ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ভান্ডারদহে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ছানি রোগীদের অপারেশনের জন্য বাছাই

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের ভান্ডারদহ উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (২৪ আগস্ট ২০২৬) দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ডা. তানভির আহম্মেদ রিফাদের নেতৃত্বে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল, নিউ টাউন, দিনাজপুর থেকে আগত ৮ সদস্যের মেডিকেল টিম স্থানীয় ও আশপাশের এলাকার প্রায় ১৫০ জনের বেশি চক্ষু রোগীর চোখ পরীক্ষা করে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

এ সময় পরীক্ষায় প্রায় ৬০ জনের বেশি ছানি রোগী শনাক্ত করা হয় এবং তাদের বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। বাছাই করা রোগীদের আগামী বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরে নিয়ে গিয়ে বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে। অপারেশন শেষে রোগীদের নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হবে।

মেডিকেল টিমের সদস্যরা জানান, অর্থের অভাবে যারা চোখ পরীক্ষা কিংবা ছানি অপারেশন করাতে পারেন না, তাদের পাশে দাঁড়াতেই নিয়মিত এ ধরনের ফ্রি চক্ষু ক্যাম্প আয়োজন করা হয়। দিনাজপুর, রাজশাহী, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগে তাদের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

চক্ষু ক্যাম্পটির আয়োজন করে ভান্ডারদহ হাফেজপাড়া দারুণ নাজাত নুরানী কিন্ডারগার্টেন ও হাফেজিয়া মাদ্রাসা।

ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিল ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটি (DBDS) টিম।

মানবতার সেবায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। আয়োজকরা জানান, অসহায় ও দরিদ্র মানুষের জন্য ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ