রংপুর    শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬

তারাগঞ্জে নিহত সানজিদার কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারকে সংসদ সদস্য আজহারুল ইসলামের অনুদান

তারাগঞ্জে নিহত শিশু সানজিদার পরিবারের পাশে বিএনপি: তারেক রহমানের নির্দেশনায় আর্থিক অনুদান প্রদান

তেঁতুলিয়ায় ইউএনও’র বিরুদ্ধে ঘুষ গ্রহণের মিথ্যা অভিযোগে বিক্ষোভ

রংপুরে আত্মহত্যা প্ররোচনা মামলায় অভিযুক্ত মেডিকেল শিক্ষার্থী সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর

তারাগঞ্জ উপজেলা প্রশাসনে নেতৃত্ব পরিবর্তন, নতুন ইউএনও আফরোজ শাহীন খসরু

হোটেলের ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য, প্রেমিক গ্রেপ্তার

অবৈধ জাল তৈরির কারখানার সন্ধান, ৪৪ লাখ টাকার সামগ্রী জব্দ

তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার মেগা অনিয়ম, ধসে পড়ছে নতুন ক্যানেল

কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা সভা

কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা স। ছবি: জুফাস নিউজ

স্বাস্থ্যকর পরিবেশ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। প্রতি সপ্তাহের শনিবার নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার সকালে শহরের কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ। তিনি তার বক্তব্যে বলেন,

"ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যক্তিগত সচেতনতা ও পরিচ্ছন্নতা। বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। তাই শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে।"

তিনি আরও বলেন, কুড়িগ্রামে এখনো বড় ধরনের ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা না দিলেও আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে সবাইকে আগেভাগেই সতর্ক থাকতে হবে। জেলা প্রশাসনের এই ধারা অব্যাহত থাকবে এবং এর পাশাপাশি সামাজিক, রাজনৈতিক সংগঠনসহ সাধারণ মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

বক্তব্য পর্ব শেষে জেলা প্রশাসক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ ঝাড়ু ও পরিচ্ছন্নতার সরঞ্জাম হাতে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ এবং এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেন। এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, টায়ার বা টবে জমে থাকা পানি অপসারণ করা হয় এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট ও পরামর্শ দেওয়া হয়।

অভিযানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন—অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমাইল হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু এবং ছাত্রনেতা আমিমুল ইহসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। তাই কুড়িগ্রাম জেলা প্রশাসনের এই আগাম সতর্কতা ও নিয়মিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান প্রশংসনীয় এবং এটি পুরো বর্ষা জুড়ে অব্যাহত রাখা জরুরি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা সভা

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ