জরুরি রক্ষণাবেক্ষণ ও সঞ্চালন লাইনের পার্শ্ববর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৫ জুন) নীলফামারী জেলার বেশ কিছু এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ বুধবার (২৪ জুন) নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার নীলফামারীর বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা নীলফামারী সদর উপজেলার পল্লী বিদ্যুতের ৩৩ কেভি (KV) ফিডারের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। ফলে এই নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ফিডারের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে সম্মানিত গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। একই সাথে নির্ধারিত সময়ের পর কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন