রংপুর    শনিবার, ২০ জুন ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : শনিবার, ২০ জুন ২০২৬

উত্তরাঞ্চলের চার জেলায় বন্যার আভাস

উত্তরাঞ্চলের চার জেলায় বন্যার আভাস

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জামায়াতের মানববন্ধন

ভারতের পাহাড়ি ঢলে ফের বাড়ছে তিস্তার পানি

একটু ধৈর্য ধরেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: পানিসম্পদ মন্ত্রী

তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী: নদীভাঙন রোধ ও মহাপরিকল্পনা বাস্তবায়নে আশার আলো

তিস্তা সুইচগেটে নিরাপত্তা নিয়ে প্রশ্ন: ডিমলা চাপানি বাজার ভুট্টা ব্যবসায়ীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই

নীলফামারীর কিশোরগঞ্জে ৪৫ লাখ টাকায় রাস্তা কার্পেটিং, উঠে যাচ্ছে সাত দিনে

ডিমলায় নববধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে: মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই প্রধান দুই আসামি গ্রেফতার

ডিমলায় নববধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে: মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই প্রধান দুই আসামি গ্রেফতার

উত্তরাঞ্চলের চার জেলায় বন্যার আভাস

উত্তরাঞ্চলের চার জেলায় বন্যার আভাস
ছবি: সংগৃহীত

দেশের উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় আগামী কয়েক দিনের মধ্যে একটি স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এই বিষয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার (২০ জুন) কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন গণমাধ্যমকে এই আশঙ্কার কথা জানান।টানা ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা, ধরলা ও দুধকুমারসহ প্রধান নদ-নদীর পানি বর্তমানে দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

এই পানি বৃদ্ধির প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকলে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে নদীসংলগ্ন বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার তীব্র আশঙ্কা রয়েছে। শনিবার সকাল নয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের প্রায় সব নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া ও বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী তিন দিন এই পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, যার ফলে চার জেলার নিম্নাঞ্চলে অন্তত তিন দিনের জন্য স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। 

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করছে। তবে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জোরালো সম্ভাবনা রয়েছে। ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি আগামী পাঁচ দিন বৃদ্ধি পেলেও তা বিপৎসীমার নিচে থাকার সম্ভাবনা রয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেট ও সুনামগঞ্জের কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এছাড়া নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও সতর্কতা জারি করে বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

জুফাস নিউজ/সরিনী

বিষয় : নীলফামারী আবহাওয়া তথ্য ডিমলার খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শনিবার, ২০ জুন ২০২৬

উত্তরাঞ্চলের চার জেলায় বন্যার আভাস

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

দেশের উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় আগামী কয়েক দিনের মধ্যে একটি স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এই বিষয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার (২০ জুন) কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন গণমাধ্যমকে এই আশঙ্কার কথা জানান।টানা ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা, ধরলা ও দুধকুমারসহ প্রধান নদ-নদীর পানি বর্তমানে দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

এই পানি বৃদ্ধির প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকলে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে নদীসংলগ্ন বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার তীব্র আশঙ্কা রয়েছে। শনিবার সকাল নয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের প্রায় সব নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া ও বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী তিন দিন এই পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, যার ফলে চার জেলার নিম্নাঞ্চলে অন্তত তিন দিনের জন্য স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। 

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করছে। তবে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জোরালো সম্ভাবনা রয়েছে। ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি আগামী পাঁচ দিন বৃদ্ধি পেলেও তা বিপৎসীমার নিচে থাকার সম্ভাবনা রয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেট ও সুনামগঞ্জের কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এছাড়া নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও সতর্কতা জারি করে বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

জুফাস নিউজ/সরিনী

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ