রংপুর    শনিবার, ২০ জুন ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : শনিবার, ২০ জুন ২০২৬

সৈয়দপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

শ্বকাপ ফুটবল উপলক্ষে সৈয়দপুর বাংলা হাই স্কুলের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করেছেন ব্রাজিল সমর্থকেরা।। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নীলফামারীর সৈয়দপুর শহরে বর্ণাঢ্য র‍্যালি করেছেন ব্রাজিল সমর্থকেরা। শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টায় সৈয়দপুর বাংলা হাই স্কুলের সামনে থেকে র‍্যালিটি বের করা হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ব্রাজিলের জাতীয় পতাকা, ব্যানার ও বিভিন্ন ফেস্টুন বহন করেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এসময় ব্রাজিল দলের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন ভক্তরা। রঙিন পোশাক, বাদ্যযন্ত্র এবং উৎসবমুখর পরিবেশে র‍্যালিটি শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করে।

সমর্থকদের দাবি, বিশ্বকাপে ব্রাজিলের সাফল্য কামনায় এবং ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে। র‍্যালিতে বিভিন্ন বয়সী শতাধিক ব্রাজিল সমর্থক অংশ নেন।

বিষয় : সৈয়দপুর খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শনিবার, ২০ জুন ২০২৬

সৈয়দপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নীলফামারীর সৈয়দপুর শহরে বর্ণাঢ্য র‍্যালি করেছেন ব্রাজিল সমর্থকেরা। শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টায় সৈয়দপুর বাংলা হাই স্কুলের সামনে থেকে র‍্যালিটি বের করা হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ব্রাজিলের জাতীয় পতাকা, ব্যানার ও বিভিন্ন ফেস্টুন বহন করেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এসময় ব্রাজিল দলের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন ভক্তরা। রঙিন পোশাক, বাদ্যযন্ত্র এবং উৎসবমুখর পরিবেশে র‍্যালিটি শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করে।

সমর্থকদের দাবি, বিশ্বকাপে ব্রাজিলের সাফল্য কামনায় এবং ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে। র‍্যালিতে বিভিন্ন বয়সী শতাধিক ব্রাজিল সমর্থক অংশ নেন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ