রংপুর    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬

সকালে সন্তান জন্ম দিয়ে দুপুরেই এইচএসসি পরীক্ষা দিলেন তরুণী

সৈয়দপুরের সুনামধন্য তাজির উদ্দিন ও আল সামস হোটেলে নোংরা পরিবেশ: ভ্রাম্যমাণ আদালতে আড়াই লাখ টাকা জরিমানা

জাতীয় রোবোটিকস সুমো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাউস্ট সৈয়দপুর এর ‘মেকা বটস’ দল

সৈয়দপুরে অর্ধশত মেধাবী শিক্ষার্থী পেলেন বাইসাইকেল

সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ে খেলার সামগ্রী ও ফার্স্ট এইড বক্স বিতরণ

দলীয় কার্যক্রম জোরদারের প্রত্যাশায় সৈয়দপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সৈয়দপুরে শতবর্ষী ৩৩ গাছ কাটার নিলাম ‘অনিবার্য কারণে’ স্থগিত: রেলওয়ের বিজ্ঞপ্তিতে ধোঁয়াশা, সংরক্ষণের দাবি স্থানীয়দের

জুলাই শহীদ ও আহতদের স্মরণে  সৈয়দপুরে দোয়া মাহফিল, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দপুরে ভেজাল কীটনাশক কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার

সৈয়দপুরে ভেজাল কীটনাশক কারখানায় অভিযান। ছবি: জুফাস নিউজ

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকায় ভেজাল কীটনাশক তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কৃষকদের সঙ্গে প্রতারণা এবং কৃষি উৎপাদন ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।

শুক্রবার (৫ জুন) উপজেলা প্রশাসন, সৈয়দপুরের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দায়িত্ব পালন করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রামাণিকপাড়া এলাকায় একটি স্থানে অভিযান চালানো হলে সেখানে বালু ও বিভিন্ন ধরনের রঙের মিশ্রণে ভেজাল কীটনাশক তৈরি করে প্যাকেটজাত করার প্রমাণ পাওয়া যায়। অভিযুক্ত ব্যক্তি এসব ভেজাল পণ্য বাজারজাতের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে। 

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভেজাল উপকরণ জব্দ করা হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে সরেজমিনে হাতে-নাতে পাওয়া যায়। পরে তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে জব্দ করা ভেজাল কীটনাশক ও সংশ্লিষ্ট উপকরণ প্রসিকিউশন কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ভেজাল কীটনাশক ব্যবহারের ফলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ফসলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। অনেক ক্ষেত্রে রোগ ও পোকামাকড় দমনে কার্যকারিতা না থাকায় কৃষকদের পুনরায় কীটনাশক প্রয়োগ করতে হয়, ফলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় এবং কৃষি খাতে নেতিবাচক প্রভাব পড়ে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ কৃষি উৎপাদন নিশ্চিতকরণ এবং ভেজাল কৃষি উপকরণ উৎপাদন ও বিপণন বন্ধে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। কৃষকদের কোনো ধরনের সন্দেহজনক কৃষি উপকরণ বা ভেজাল কীটনাশকের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রশাসন বা কৃষি বিভাগকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

জুফাস নিউজ/নিপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সৈয়দপুরে ভেজাল কীটনাশক কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ