রংপুর    শনিবার, ০৬ জুন ২০২৬
জুফাস নিউজ
আপডেট : শনিবার, ০৬ জুন ২০২৬

তারাগঞ্জে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে আহত ২

তারাগঞ্জে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষ। ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন ২০২৬) রাত আনুমানিক ১০টা ২২ মিনিটে উপজেলার ২নং কুশা ইউনিয়নের জিগাতলা এলাকায় একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটলে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের নাম আমানন্দ রায় (৪৫)। তিনি উপজেলার খিয়ারজুম্মা এলাকার বাসিন্দা। তবে দুর্ঘটনায় আহত অপর নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। 

উদ্ধারকারীরা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে দ্রুত তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এ প্রসঙ্গে তারাগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা শরীফ আব্দুল্লাহ জানান, মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষের খবর পেয়ে তার দল দ্রুত পদক্ষেপ নেয় এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং আহত নারীর বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার মূল কারণ খতিয়ে দেখতে অনুসন্ধান চালাচ্ছে বলে জানা গেছে।

বিষয় : তারাগঞ্জ সড়ক দুর্ঘটনা তারাগঞ্জ উপজেলার খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬

তারাগঞ্জে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে আহত ২

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন ২০২৬) রাত আনুমানিক ১০টা ২২ মিনিটে উপজেলার ২নং কুশা ইউনিয়নের জিগাতলা এলাকায় একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটলে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের নাম আমানন্দ রায় (৪৫)। তিনি উপজেলার খিয়ারজুম্মা এলাকার বাসিন্দা। তবে দুর্ঘটনায় আহত অপর নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। 

উদ্ধারকারীরা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে দ্রুত তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এ প্রসঙ্গে তারাগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা শরীফ আব্দুল্লাহ জানান, মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষের খবর পেয়ে তার দল দ্রুত পদক্ষেপ নেয় এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং আহত নারীর বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার মূল কারণ খতিয়ে দেখতে অনুসন্ধান চালাচ্ছে বলে জানা গেছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ