রংপুর    শনিবার, ২০ জুন ২০২৬
জুফাস নিউজ
আপডেট : শুক্রবার, ১৯ জুন ২০২৬

তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

তারাগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত: বাবু লাল শীল এক যুবককে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড । ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে গাঁজা সেবন ও ব্যবহারের অপরাধে বাবু লাল শীল (৩২) নামের এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আজ শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) এ দণ্ডাদেশ প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত বাবু লাল শীল নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সিঙ্গেরগাড়ী গ্রামের মৃত বেনামি চন্দ্র শীলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কুর্শা ইউনিয়ন এলাকায় মাদক সেবন ও কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে সেখানে অভিযান চালায় প্রশাসন। অভিযানকালে মাদক সেবন ও ব্যবহারের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় বাবু লাল শীলকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে ঘটনাস্থলেই আদালত পরিচালনা করে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন তারাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে আদায় করা হয় এবং দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তারাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন উপস্থিত থেকে আদালতে প্রয়োজনীয় আইনি তথ্য ও প্রসিকিউশন দাখিল করেন। অভিযানে পুলিশ প্রশাসনের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন বলেন, সমাজ ও যুবসমাজকে মাদকের মরণছোবল এবং ভয়াবহতা থেকে রক্ষা করতে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে কাজ করছে প্রশাসন। তারাগঞ্জকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

এদিকে প্রশাসনের এই মাদকবিরোধী সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল। এলাকা থেকে মাদকের মূল উৎপাটন করতে জনস্বার্থে এমন কঠোর অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

বিষয় : তারাগঞ্জ তারাগঞ্জ উপজেলার খবর মাদক কারবারি মাদক সহ গ্রেফতার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শনিবার, ২০ জুন ২০২৬

তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে গাঁজা সেবন ও ব্যবহারের অপরাধে বাবু লাল শীল (৩২) নামের এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আজ শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) এ দণ্ডাদেশ প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত বাবু লাল শীল নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সিঙ্গেরগাড়ী গ্রামের মৃত বেনামি চন্দ্র শীলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কুর্শা ইউনিয়ন এলাকায় মাদক সেবন ও কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে সেখানে অভিযান চালায় প্রশাসন। অভিযানকালে মাদক সেবন ও ব্যবহারের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় বাবু লাল শীলকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে ঘটনাস্থলেই আদালত পরিচালনা করে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন তারাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে আদায় করা হয় এবং দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তারাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন উপস্থিত থেকে আদালতে প্রয়োজনীয় আইনি তথ্য ও প্রসিকিউশন দাখিল করেন। অভিযানে পুলিশ প্রশাসনের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন বলেন, সমাজ ও যুবসমাজকে মাদকের মরণছোবল এবং ভয়াবহতা থেকে রক্ষা করতে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে কাজ করছে প্রশাসন। তারাগঞ্জকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

এদিকে প্রশাসনের এই মাদকবিরোধী সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল। এলাকা থেকে মাদকের মূল উৎপাটন করতে জনস্বার্থে এমন কঠোর অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ