রংপুর    বুধবার, ২৯ জুলাই ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬

সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলি বাজারে ওভারটেকিংয়ে দুর্ঘটনা: দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা

দায়িত্বে অবহেলার অভিযোগে মিঠাপুকুরের সমাজসেবী ইতিকে শোকজ

তারাগঞ্জ আরডিএ পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল: গ্রামীণ উন্নয়ন ছাড়া দেশের টেকসই অগ্রগতি সম্ভব নয়

মাদক ও অনলাইন জুয়া ছেড়ে খেলার মাঠে পীরগঞ্জের সরলিয়ার যুব সমাজ।

মিঠাপুকুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

রংপুরের পীরগঞ্জের বৈদ্যুতিক শট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রনে

রংপুরের পীরগঞ্জ থানার তদন্ত ওসি হিসাবে যোগদান করলেন তাজুল ইসলাম।

রংপুরে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুম থেকে রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রংপুরে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুম থেকে রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলি বাজারে ওভারটেকিংয়ে দুর্ঘটনা: দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা

সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলি বাজারে ওভারটেকিংয়ে দুর্ঘটনা: দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা
দুঘর্টনা কবলি স্থানের ছবি । ছবি: সংগৃহীত

সৈয়দপুর-রংপুর মহাসড়কের তারাগঞ্জ ও সৈয়দপুর সীমানাবর্তী চিকলী বাজার সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। গতি প্রতিযোগিতা ও ওভারটেকিং করতে গিয়ে পঞ্চগড় ও ঠাকুরগাঁও দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

এ সময় চলন্ত ট্রাকের বাম পাশের গ্লাস ভেঙে চালকের সহকারী সরাসরি পাকা রাস্তায় ছিটকে পড়েন। এতে তাঁর হাত-পা ভেঙে গুরুতর জখম হয়। দুর্ঘটনায় দুই ট্রাকের চালক ও সহকারীসহ মোট ৩ জন মারাত্মক আহত হয়েছেন।

গত মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, সৈয়দপুর এলাকা সংলগ্ন মহাসড়কের চিকলী ব্রিজের পশ্চিম পাশে রংপুরমুখী সড়কের উত্তর অংশে একটি বিকল ট্রাক দাঁড় করিয়ে চাকা ও মেকানিকের কাজ করা হচ্ছিল।

ঠিক ওই মুহূর্তে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাথরবোঝাই রংপুরগামী অপর একটি ট্রাক অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারায়। পরে এটি সড়কের পাশে স্থির দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকটির পেছনে প্রচণ্ড শক্তিতে সজোরে ধাক্কা দেয়।

সংঘাতের প্রবলতায় পাথরবোঝাই ট্রাকটির কেবিনের বাম পাশ দুমড়েমুচড়ে চুরমার হয়ে যায়। ওই সময়েই বাম পাশের হেলপার গ্লাস ভেঙে সরাসরি পাকা রাস্তায় ছিটকে পড়েন চলন্ত ট্রাকের সহকারী। এতে তাঁর হাত ও পা ভেঙে যায়। একই সময়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের মেরামত কাজে যুক্ত থাকা সদস্য ও ধাক্কা দেওয়া ট্রাকের চালকও মারাত্মক আঘাত পান।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত দেন। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত চিকলী বাজার দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরবর্তীতে চিকিৎসাধীনদের মধ্যে ধাক্কা দেওয়া ট্রাকটির চালকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁকে সহ অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

সংকটজনক পরিস্থিতিতে দ্রুত হাসপাতালে পাঠানোয় তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। বর্তমানে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি পুলিশ হেফাজতে রয়েছে এবং আহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

বিষয় : তারাগঞ্জ সড়ক দুর্ঘটনা তারাগঞ্জ উপজেলার খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলি বাজারে ওভারটেকিংয়ে দুর্ঘটনা: দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সৈয়দপুর-রংপুর মহাসড়কের তারাগঞ্জ ও সৈয়দপুর সীমানাবর্তী চিকলী বাজার সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। গতি প্রতিযোগিতা ও ওভারটেকিং করতে গিয়ে পঞ্চগড় ও ঠাকুরগাঁও দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

এ সময় চলন্ত ট্রাকের বাম পাশের গ্লাস ভেঙে চালকের সহকারী সরাসরি পাকা রাস্তায় ছিটকে পড়েন। এতে তাঁর হাত-পা ভেঙে গুরুতর জখম হয়। দুর্ঘটনায় দুই ট্রাকের চালক ও সহকারীসহ মোট ৩ জন মারাত্মক আহত হয়েছেন।

গত মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, সৈয়দপুর এলাকা সংলগ্ন মহাসড়কের চিকলী ব্রিজের পশ্চিম পাশে রংপুরমুখী সড়কের উত্তর অংশে একটি বিকল ট্রাক দাঁড় করিয়ে চাকা ও মেকানিকের কাজ করা হচ্ছিল।

ঠিক ওই মুহূর্তে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাথরবোঝাই রংপুরগামী অপর একটি ট্রাক অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারায়। পরে এটি সড়কের পাশে স্থির দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকটির পেছনে প্রচণ্ড শক্তিতে সজোরে ধাক্কা দেয়।

সংঘাতের প্রবলতায় পাথরবোঝাই ট্রাকটির কেবিনের বাম পাশ দুমড়েমুচড়ে চুরমার হয়ে যায়। ওই সময়েই বাম পাশের হেলপার গ্লাস ভেঙে সরাসরি পাকা রাস্তায় ছিটকে পড়েন চলন্ত ট্রাকের সহকারী। এতে তাঁর হাত ও পা ভেঙে যায়। একই সময়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের মেরামত কাজে যুক্ত থাকা সদস্য ও ধাক্কা দেওয়া ট্রাকের চালকও মারাত্মক আঘাত পান।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত দেন। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত চিকলী বাজার দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরবর্তীতে চিকিৎসাধীনদের মধ্যে ধাক্কা দেওয়া ট্রাকটির চালকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁকে সহ অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

সংকটজনক পরিস্থিতিতে দ্রুত হাসপাতালে পাঠানোয় তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। বর্তমানে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি পুলিশ হেফাজতে রয়েছে এবং আহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ