রংপুর    শনিবার, ১৫ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬

বালিয়াডাঙ্গীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইনী ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবা প্রদান

মো তোফাজুল ইসলাম

ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুস সালামের সহধর্মিণী প্রফেসর ডাঃ হাসিনা আফরোজ (MBBS, BCS (Health), MCPS, FCPS, MS (Obs & Gynecology), Gynecology, Obstetrics Specialist & Laparoscopic Surgeon) এবং তাঁর ভাগিনা ডাঃ মাহাবুব আলম মিজু (MBBS, CMU (Ultra), BMDC Reg: A-139941) আজ বালিয়াডাঙ্গী সেন্ট্রাল হাসপাতালে অনুষ্ঠিত একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করছেন।

এই মেডিকেল ক্যাম্পে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ও বড়বাড়ি ইউনিয়নের গাইনী ও ডায়াবেটিস রোগীদের বিশেষ গুরুত্ব দিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ এবং ব্যবস্থাপত্র প্রদান করা হচ্ছে। বিশেষ করে নারীস্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য, গর্ভকালীন বিভিন্ন জটিলতা, স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা এবং ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবায় অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে রোগীরা আন্তরিক ও মানসম্মত সেবা পাচ্ছেন।

স্থানীয় জনগণের জন্য আয়োজিত এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসাসেবা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজকদের মতে, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করাই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিষয় : বালিয়াডাঙ্গীর খবর ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বালিয়াডাঙ্গীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইনী ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবা প্রদান

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ আব্দুস সালামের সহধর্মিণী প্রফেসর ডাঃ হাসিনা আফরোজ (MBBS, BCS (Health), MCPS, FCPS, MS (Obs & Gynecology), Gynecology, Obstetrics Specialist & Laparoscopic Surgeon) এবং তাঁর ভাগিনা ডাঃ মাহাবুব আলম মিজু (MBBS, CMU (Ultra), BMDC Reg: A-139941) আজ বালিয়াডাঙ্গী সেন্ট্রাল হাসপাতালে অনুষ্ঠিত একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করছেন।

এই মেডিকেল ক্যাম্পে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ও বড়বাড়ি ইউনিয়নের গাইনী ও ডায়াবেটিস রোগীদের বিশেষ গুরুত্ব দিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ এবং ব্যবস্থাপত্র প্রদান করা হচ্ছে। বিশেষ করে নারীস্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য, গর্ভকালীন বিভিন্ন জটিলতা, স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা এবং ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবায় অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে রোগীরা আন্তরিক ও মানসম্মত সেবা পাচ্ছেন।

স্থানীয় জনগণের জন্য আয়োজিত এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসাসেবা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজকদের মতে, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করাই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ