রংপুর    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসনের অভিযান, কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের জমি ও দোকানঘর দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণ মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে ডিবির অভিযান, যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায়ে গ্রাহকের বাড়ি থেকে গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

বালিয়াডাঙ্গীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলায় ১১ দলীয় ঐক্যের বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাসপাতালে মৃত্যু ঘোষণা

ভূল্লীতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত, ২ লাখ টাকার জাল ধ্বংস

৭টি নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লীতে পোনা মাছ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ রিংজাল ও কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে আনুমানিক ২ লাখ টাকা মূল্যের ৭৭টি নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা ৫০ মিনিট পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং ভূল্লীর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমির নেতৃত্বে, ভূল্লী থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভূল্লী উপজেলার ৩ নম্বর আউলিয়াপুর ইউনিয়ন ও ৪ নম্বর দেবীপুর ইউনিয়নের রঙ্গিয়ানী বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তিদের ফেলে যাওয়া বা ব্যবহৃত ২৬টি অবৈধ রিংজাল ও ৫১টি কারেন্ট জাল জব্দ করা হয়।

মৎস্য বিভাগ জানায়, জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। পরে ভূল্লী থানা কমপ্লেক্সে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে জব্দকৃত সব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি বলেন, অবৈধ রিংজাল ও কারেন্ট জালের মাধ্যমে নির্বিচারে পোনা মাছ নিধন দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। প্রজননক্ষম মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের মাধ্যমে নিষিদ্ধ জালের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধে মৎস্য বিভাগ কাজ করে যাচ্ছে। পাশাপাশি স্থানীয় জনগণকে অবৈধ জাল ব্যবহার ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অবৈধভাবে পোনা মাছ নিধন ও নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং ভ্রাম্যমাণ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : ঠাকুরগাঁও সংবাদ নিষিন্ধ জাল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ভূল্লীতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত, ২ লাখ টাকার জাল ধ্বংস

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লীতে পোনা মাছ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ রিংজাল ও কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে আনুমানিক ২ লাখ টাকা মূল্যের ৭৭টি নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা ৫০ মিনিট পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং ভূল্লীর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমির নেতৃত্বে, ভূল্লী থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভূল্লী উপজেলার ৩ নম্বর আউলিয়াপুর ইউনিয়ন ও ৪ নম্বর দেবীপুর ইউনিয়নের রঙ্গিয়ানী বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তিদের ফেলে যাওয়া বা ব্যবহৃত ২৬টি অবৈধ রিংজাল ও ৫১টি কারেন্ট জাল জব্দ করা হয়।

মৎস্য বিভাগ জানায়, জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। পরে ভূল্লী থানা কমপ্লেক্সে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে জব্দকৃত সব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি বলেন, অবৈধ রিংজাল ও কারেন্ট জালের মাধ্যমে নির্বিচারে পোনা মাছ নিধন দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। প্রজননক্ষম মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের মাধ্যমে নিষিদ্ধ জালের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধে মৎস্য বিভাগ কাজ করে যাচ্ছে। পাশাপাশি স্থানীয় জনগণকে অবৈধ জাল ব্যবহার ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অবৈধভাবে পোনা মাছ নিধন ও নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং ভ্রাম্যমাণ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ