ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় মোঃ সোহাগ আলী (২৮) নামে ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে রুহিয়া থানা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহাগ আলী রুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্টপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি রুহিয়া থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।
থানা সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে রুহিয়া থানায় ১৯০৮ সালের বিস্ফোরক উপাদান আইনের ৩/৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর ০৯। ওই মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে সোহাগ আলীর নাম রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিলাদুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ রুহিয়া থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
ওসি আরও জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সোহাগ আলীর গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে মামলার অভিযোগের বিষয়ে আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে নির্দোষ বলে বিবেচিত হবেন।
বিষয় : গ্রেপ্তার আওয়ামী লীগ ছাত্রলীগ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন