রংপুর    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ে শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। গ্রেপ্তার আসামির নাম মো. রুবেল ইসলাম ওরফে রুবেল রানা (৩২)।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আশা সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের সিপিসি-১-এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার রুবেল ইসলাম ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার খড়িবাড়ী (বদ্বেশ্বরী) এলাকার মো. নান্দু ইসলাম ওরফে রশিদুল ইসলামের ছেলে।

এসআরবি-১৩-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুহিয়া থানায় ২০১৯ সালের ৮ নভেম্বর দায়ের করা একটি শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৯(১) ধারায় তাকে পৃথকভাবে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

মামলায় সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এসআরবি-১৩-এর আভিযানিক দল।

গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৩ জানিয়েছে, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : শিশু ধর্ষণ ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ে শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। গ্রেপ্তার আসামির নাম মো. রুবেল ইসলাম ওরফে রুবেল রানা (৩২)।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আশা সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের সিপিসি-১-এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার রুবেল ইসলাম ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার খড়িবাড়ী (বদ্বেশ্বরী) এলাকার মো. নান্দু ইসলাম ওরফে রশিদুল ইসলামের ছেলে।

এসআরবি-১৩-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুহিয়া থানায় ২০১৯ সালের ৮ নভেম্বর দায়ের করা একটি শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৯(১) ধারায় তাকে পৃথকভাবে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

মামলায় সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এসআরবি-১৩-এর আভিযানিক দল।

গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৩ জানিয়েছে, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ