ঠাকুরগাঁওয়ের ভুল্লি থানাধীন কালিকাগাঁও শাহাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ক্যাসিনো চক্রের কথিত মাস্টার এজেন্টসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ১০০টি সিম কার্ড ও ক্যাসিনো কার্যক্রমে ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে পুলিশ সুপার মো. বেলাল হোসেনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এ অভিযান পরিচালনা করে।
ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভুল্লি থানার ৫ নম্বর শুকানপুকুরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালিকাগাঁও শাহাপাড়া গ্রামের ডি-হাট থেকে স্লুইসগেটগামী পাকা সড়কের উত্তর পাশে অবস্থিত শ্যামল রায়ের বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে বাড়িটির শয়নকক্ষ থেকে শ্যামল রায় (২৮) ও মো. জাহিদুর রহমান (২১) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শ্যামল রায় ওই গ্রামের অতুল চন্দ্র রায়ের ছেলে। অপরদিকে জাহিদুর রহমান কালিকাগাঁও ডি-হাট বাজার এলাকার মো. আলতাফুর রহমানের ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শ্যামল রায় ক্যাসিনো চক্রের মাস্টার এজেন্ট হিসেবে পরিচিত। অভিযানে তাঁদের কাছ থেকে ক্যাসিনো কার্যক্রমে ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ অর্থ ও বিকাশ অ্যাকাউন্ট পরিচালনায় ব্যবহৃত ১০০টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া ও মামলার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয় : ঠাকুরগাঁও সংবাদ অনলাইন জুয়া

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন