রংপুর    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তারাগঞ্জে ব্লিং লেদার প্রোডাক্টস পরিদর্শনে এমপি এটিএম আজহারুল ইসলাম

ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে অবস্থিত ‘ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড’ পরিদর্শন করেছেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার ঘনিরামপুরে অবস্থিত কারখানাটি পরিদর্শনকালে তিনি এর উৎপাদন কার্যক্রম, কর্মপরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেন, “তারাগঞ্জে এত বড় একটি শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠা সত্যিই গর্বের বিষয়। এখানে স্থানীয় অনেক সাধারণ মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করছেন। স্থানীয় পর্যায়ে এ ধরনের প্রতিষ্ঠান এলাকার অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এসব প্রতিষ্ঠানের বিকাশে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।”

মতবিনিময়কালে ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম এম খালিদ আহসান প্রতিষ্ঠানের কার্যক্রম ও যাতায়াতজনিত সমস্যার কথা তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে ‘এনএইচডব্লিউ কোল্ড স্টোরেজ’, বেলতলী রোড সড়কটির প্রস্থ আনুমানিক ১২ ফুট। বৃহৎ পণ্যবাহী যানবাহনের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের জন্য কারখানা পর্যন্ত প্রায় ০.৪৫০ কিলোমিটার অংশ কারিগরি সমীক্ষার ভিত্তিতে আনুমানিক ১৮ ফুটে প্রশস্ত করা একান্ত জরুরি।

কারখানা পরিদর্শন ছাড়াও এদিন সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে তিনি তারাগঞ্জ থানা পরিদর্শন করে থানার সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা শুরা সদস্য এস এম আলমগীর হোসেন, তারাগঞ্জ উপজেলা আমির মো. ইয়াকুব আলী, সংসদ সদস্যের প্রতিনিধি প্রভাষক মো. আমিনুল ইসলাম, আইবিডব্লিউএফের (IBWF) তারাগঞ্জ শাখার সভাপতি মোশাররফ হোসেন লেবু মিয়া এবং যুব বিভাগের সভাপতি কাজী শামসুল হুদাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিষয় : তারাগঞ্জ তারাগঞ্জ উপজেলার খবর পরিদর্শন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

তারাগঞ্জে ব্লিং লেদার প্রোডাক্টস পরিদর্শনে এমপি এটিএম আজহারুল ইসলাম

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জে অবস্থিত ‘ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড’ পরিদর্শন করেছেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার ঘনিরামপুরে অবস্থিত কারখানাটি পরিদর্শনকালে তিনি এর উৎপাদন কার্যক্রম, কর্মপরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেন, “তারাগঞ্জে এত বড় একটি শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠা সত্যিই গর্বের বিষয়। এখানে স্থানীয় অনেক সাধারণ মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করছেন। স্থানীয় পর্যায়ে এ ধরনের প্রতিষ্ঠান এলাকার অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এসব প্রতিষ্ঠানের বিকাশে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।”

মতবিনিময়কালে ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম এম খালিদ আহসান প্রতিষ্ঠানের কার্যক্রম ও যাতায়াতজনিত সমস্যার কথা তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে ‘এনএইচডব্লিউ কোল্ড স্টোরেজ’, বেলতলী রোড সড়কটির প্রস্থ আনুমানিক ১২ ফুট। বৃহৎ পণ্যবাহী যানবাহনের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের জন্য কারখানা পর্যন্ত প্রায় ০.৪৫০ কিলোমিটার অংশ কারিগরি সমীক্ষার ভিত্তিতে আনুমানিক ১৮ ফুটে প্রশস্ত করা একান্ত জরুরি।

কারখানা পরিদর্শন ছাড়াও এদিন সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে তিনি তারাগঞ্জ থানা পরিদর্শন করে থানার সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা শুরা সদস্য এস এম আলমগীর হোসেন, তারাগঞ্জ উপজেলা আমির মো. ইয়াকুব আলী, সংসদ সদস্যের প্রতিনিধি প্রভাষক মো. আমিনুল ইসলাম, আইবিডব্লিউএফের (IBWF) তারাগঞ্জ শাখার সভাপতি মোশাররফ হোসেন লেবু মিয়া এবং যুব বিভাগের সভাপতি কাজী শামসুল হুদাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ