রংপুর    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

দিনাজপুরের নবাবগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বাবু ডাকাত গ্রেপ্তার

দিনাজপুরে উত্তরবঙ্গের বৃহত্তম ফ্রিল্যান্সার মিলনমেলা

বিরামপুরে তিন বিশিষ্ট ব্যক্তির নামে আড়াই কিলোমিটার সড়ক, ভোগান্তিতে হাজারও মানুষ

মাঠে কাটা ধান, জমিতে আলু-সরিষা-ভুট্টা বৃষ্টিতে বাড়ছে কৃষকের দুশ্চিন্তা

বোচাগঞ্জে আদিবাসীদের মাঝে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা, বোমাসদৃশ বস্তু উদ্ধার

খানসামায় পুষ্টি সংবেদনশীল মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে ছাগল চুরির চেষ্টার অভিযোগ, ধাওয়া খেয়ে প্রাইভেট কারে আগুন, আটক ৪

বোচাগঞ্জে ছাগল চুরির চেষ্টার অভিযোগ, ধাওয়া খেয়ে প্রাইভেট কারে আগুন, আটক ৪

দিনাজপুরের নবাবগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বাবু ডাকাত গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বাবু ডাকাত গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য শাহাজাহান আলী ওরফে বাবু (৪৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন।

এর আগে রোববার দিবাগত রাতে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। শাহাজাহান আলী ওরফে বাবু ওই গ্রামের মৃত শফিজ উদ্দিন ওরফে শফি মেকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শাহাজাহান আলী বাবু আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে নবাবগঞ্জ থানাসহ রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুর থানায় চুরি এবং ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত আসামি।

এদিকে, গত ১২ অক্টোবর দিবাগত রাতে নবাবগঞ্জ-ভাদুরিয়া সড়কের মাহমুদপুর ইউনিয়নের জামালপুর এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতির ঘটনা ঘটে।

নবাবগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য শাহাজাহান আলী বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয় : দিনাজপুরের খবর নবাবগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দিনাজপুরের নবাবগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বাবু ডাকাত গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের নবাবগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য শাহাজাহান আলী ওরফে বাবু (৪৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন।

এর আগে রোববার দিবাগত রাতে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। শাহাজাহান আলী ওরফে বাবু ওই গ্রামের মৃত শফিজ উদ্দিন ওরফে শফি মেকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শাহাজাহান আলী বাবু আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে নবাবগঞ্জ থানাসহ রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুর থানায় চুরি এবং ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত আসামি।

এদিকে, গত ১২ অক্টোবর দিবাগত রাতে নবাবগঞ্জ-ভাদুরিয়া সড়কের মাহমুদপুর ইউনিয়নের জামালপুর এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতির ঘটনা ঘটে।

নবাবগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য শাহাজাহান আলী বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ