রংপুর    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ডোমার পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন।

নীলফামারী স্টেশনে হারানো মোবাইল উদ্ধার, নেদারল্যান্ডসের নাগরিককে ফিরিয়ে দিল রেলওয়ে কর্মীরা

নীলফামারীতে মনের ভাষায় শুরু হলো বাক ও শ্রবণ প্রতিবন্ধীর দাম্পত্য জীবন

জলঢাকায় ১১ মাসের কর্মযাত্রা শেষে রংপুরে যাচ্ছেন ওসি নাজমুল আলম

নীলফামারী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ট্রাক্টর ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ৪

এইচএসসিতে ফলাফল সন্তোষ জনক হওয়ায় চিলাহাটি কলেজ শিক্ষকদের সংবর্ধনা দিল প্রেসক্লাব

ডোমারে গোয়ালঘরের পাকা দেয়াল ভেঙে ৪ গরু চুরি, পথে বসার শঙ্কায় পরিবার।

ডোমারে গোয়ালঘরের পাকা দেয়াল ভেঙে ৪ গরু চুরি, পথে বসার শঙ্কায় পরিবার।

ডোমার পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন।

ডোমার পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন।
ছবি: জুফাস নিউজ

সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ডোমার পৌরসভায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনের মধ্য দিয়ে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় পরিবারের সদস্যসংখ্যা, আর্থ-সামাজিক অবস্থা, আর্থিক সক্ষমতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য মাঠপর্যায়ে যাচাই ও সংগ্রহ করা হবে।

তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রকৃত তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিতকরণ এবং কর্মসূচির সুফল সঠিকভাবে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানি চন্দ্র এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদ মাহমুদ রনি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় অতিথিরা ফ্যামিলি কার্ড কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পৌর এলাকার সকল পরিবারকে তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

বিষয় : নীলফামারীর খবর ডোমারের খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ডোমার পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন।

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ডোমার পৌরসভায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনের মধ্য দিয়ে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় পরিবারের সদস্যসংখ্যা, আর্থ-সামাজিক অবস্থা, আর্থিক সক্ষমতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য মাঠপর্যায়ে যাচাই ও সংগ্রহ করা হবে।

তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রকৃত তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিতকরণ এবং কর্মসূচির সুফল সঠিকভাবে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানি চন্দ্র এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদ মাহমুদ রনি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় অতিথিরা ফ্যামিলি কার্ড কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পৌর এলাকার সকল পরিবারকে তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ