দিনাজপুরের নবাবগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বাবু ডাকাত গ্রেপ্তার
দিনাজপুরের নবাবগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য শাহাজাহান আলী ওরফে বাবু (৪৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন।এর আগে রোববার দিবাগত রাতে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। শাহাজাহান আলী ওরফে বাবু ওই গ্রামের মৃত শফিজ উদ্দিন ওরফে শফি মেকারের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, শাহাজাহান আলী বাবু আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে নবাবগঞ্জ থানাসহ রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুর থানায় চুরি এবং ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত আসামি।এদিকে, গত ১২ অক্টোবর দিবাগত রাতে নবাবগঞ্জ-ভাদুরিয়া সড়কের মাহমুদপুর ইউনিয়নের জামালপুর এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতির ঘটনা ঘটে।[TECHTARANGA-POST:7170]নবাবগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য শাহাজাহান আলী বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।