রংপুর    রোববার, ২২ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : রোববার, ২২ নভেম্বর ২০২৬

দিনাজপুরে উত্তরবঙ্গের বৃহত্তম ফ্রিল্যান্সার মিলনমেলা

বিরামপুরে তিন বিশিষ্ট ব্যক্তির নামে আড়াই কিলোমিটার সড়ক, ভোগান্তিতে হাজারও মানুষ

মাঠে কাটা ধান, জমিতে আলু-সরিষা-ভুট্টা বৃষ্টিতে বাড়ছে কৃষকের দুশ্চিন্তা

বোচাগঞ্জে আদিবাসীদের মাঝে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা, বোমাসদৃশ বস্তু উদ্ধার

খানসামায় পুষ্টি সংবেদনশীল মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে ছাগল চুরির চেষ্টার অভিযোগ, ধাওয়া খেয়ে প্রাইভেট কারে আগুন, আটক ৪

দিনাজপুরের ফুলবাড়ীতে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

দিনাজপুরের ফুলবাড়ীতে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

দিনাজপুরে উত্তরবঙ্গের বৃহত্তম ফ্রিল্যান্সার মিলনমেলা

দিনাজপুরে উত্তরবঙ্গের বৃহত্তম ফ্রিল্যান্সার মিলনমেলা
ছবি: জুফাস নিউজ

দিনাজপুরে উত্তরবঙ্গের ফ্রিল্যান্সার, আইটি পেশাজীবী ও অনলাইন উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দিনাজপুরের দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপি এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। বৃহত্তর দিনাজপুর ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন (জিডিএফএ) এই মিলন মেলার আয়োজন করে।

দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় ছিল নেটওয়ার্কিং সেশন, অভিজ্ঞতা বিনিময়, সফল ফ্রিল্যান্সারদের গল্প, গ্রুপ অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করা হয়। সব শেষে মেলায় অংশগ্রহণকারিদের মধ্যে সনদ বিতরণ করা হয়। 

মেলায় এক্সনহোস্টের প্রতিষ্ঠাতা ও পার্পল আইটি লিমিটেডের চেয়ারম্যান মাসুমুল হক, প্রতিষ্ঠানটির সিইও সালেহ আহমেদ, আপওয়ার্কের প্রিন্সিপাল ডিজাইনার মামুন সৃজন, ডিজাইন মাংকস ও ডেভ মাংকসের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান, বাংলাদেশ আইটি প্রফেশনালস অ্যাসোসিয়েশনের সভাপতি মুজাহিদুল ইসলামসহ দেশের বিভিন্ন খাতের আইটি উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় আয়োজকদের মধ্যে মাসুম পারভেজ, মুকিদ হায়দার, আরাফাত হোসেন, রিফাত প্রমুখ।

অনুষ্ঠানে জিডিএফএ'র সভাপতি মো. রুস্তম আলী বলেন, উত্তরবঙ্গের ফ্রিল্যান্সারদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টির জন্য এই মেলার আয়োজন করা হয়। ঢাকার বাইরেও বিশ্বমানের দক্ষ ফ্রিল্যান্সার রয়েছেন। তাদের একত্রিত করে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, এআই ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সৃষ্টির পাশাপাশি এই প্রযুক্তিকে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে আমরা কাজ করছি। এই মিলনমেলা উত্তরবঙ্গের ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে ফ্যাসেটের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার আসিফ নাহিন তাপস আন্তর্জাতিক পেমেন্ট গ্রহণ ও বৈধ ব্যাংকিং চ্যানেলে উপার্জিত অর্থ দেশে আনার বিষয়ে আলোচনা করেন।

বিষয় : দিনাজপুরের খবর ফ্রিল্যান্সার মিলনমেলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

দিনাজপুরে উত্তরবঙ্গের বৃহত্তম ফ্রিল্যান্সার মিলনমেলা

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরে উত্তরবঙ্গের ফ্রিল্যান্সার, আইটি পেশাজীবী ও অনলাইন উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দিনাজপুরের দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপি এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। বৃহত্তর দিনাজপুর ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন (জিডিএফএ) এই মিলন মেলার আয়োজন করে।

দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় ছিল নেটওয়ার্কিং সেশন, অভিজ্ঞতা বিনিময়, সফল ফ্রিল্যান্সারদের গল্প, গ্রুপ অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করা হয়। সব শেষে মেলায় অংশগ্রহণকারিদের মধ্যে সনদ বিতরণ করা হয়। 

মেলায় এক্সনহোস্টের প্রতিষ্ঠাতা ও পার্পল আইটি লিমিটেডের চেয়ারম্যান মাসুমুল হক, প্রতিষ্ঠানটির সিইও সালেহ আহমেদ, আপওয়ার্কের প্রিন্সিপাল ডিজাইনার মামুন সৃজন, ডিজাইন মাংকস ও ডেভ মাংকসের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান, বাংলাদেশ আইটি প্রফেশনালস অ্যাসোসিয়েশনের সভাপতি মুজাহিদুল ইসলামসহ দেশের বিভিন্ন খাতের আইটি উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় আয়োজকদের মধ্যে মাসুম পারভেজ, মুকিদ হায়দার, আরাফাত হোসেন, রিফাত প্রমুখ।

অনুষ্ঠানে জিডিএফএ'র সভাপতি মো. রুস্তম আলী বলেন, উত্তরবঙ্গের ফ্রিল্যান্সারদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টির জন্য এই মেলার আয়োজন করা হয়। ঢাকার বাইরেও বিশ্বমানের দক্ষ ফ্রিল্যান্সার রয়েছেন। তাদের একত্রিত করে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, এআই ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সৃষ্টির পাশাপাশি এই প্রযুক্তিকে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে আমরা কাজ করছি। এই মিলনমেলা উত্তরবঙ্গের ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে ফ্যাসেটের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার আসিফ নাহিন তাপস আন্তর্জাতিক পেমেন্ট গ্রহণ ও বৈধ ব্যাংকিং চ্যানেলে উপার্জিত অর্থ দেশে আনার বিষয়ে আলোচনা করেন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ