রংপুর    রোববার, ২২ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। এ ছাড়া মিলেছে বৈদেশিক মুদ্রা, সোনার চামচ, বাটি ও স্বর্ণালংকার।

প্রায় ১৫ ঘণ্টা গণনা শেষে আজ শনিবার রাত সোয়া ১০টার দিকে এ তথ্য জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, দানবাক্সে সোনার চামচ ও বাটি পাওয়ার ঘটনা এবারই প্রথম। দানবাক্সে প্রায় এক বস্তা চিঠিও পাওয়া গেছে।

চার মাস ২৪ দিন পর আজ  সকালে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় টাকা গণনার কাজ।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, মানুষের দানের পরিমাণ বেড়ে যাওয়ায় এবার দুটি বাক্স বাড়িয়ে মোট ১৫টি করা হয়েছে। কিন্তু চিঠিপত্র ও চিরকুটের কারণে দানবাক্সে জায়গার সংকট তৈরি হয়।

তিনি আরও বলেন, ‘চিঠি না দিতে আমরা প্রতিবারই অনুরোধ করে আসছি। অহেতুক চিঠির কারণে টাকা গণনায় ব্যাঘাত ঘটে, সময় নষ্ট হয়।’

এর আগে চলতি বছরের ২৭ জুন মসজিদের দানবাক্সগুলোতে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। নগদ টাকা ও গয়না ছাড়াও ভক্তরা এই মসজিদে গরু, ছাগল ও হাঁস-মুরগিসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী দান করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। এ ছাড়া মিলেছে বৈদেশিক মুদ্রা, সোনার চামচ, বাটি ও স্বর্ণালংকার।

প্রায় ১৫ ঘণ্টা গণনা শেষে আজ শনিবার রাত সোয়া ১০টার দিকে এ তথ্য জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, দানবাক্সে সোনার চামচ ও বাটি পাওয়ার ঘটনা এবারই প্রথম। দানবাক্সে প্রায় এক বস্তা চিঠিও পাওয়া গেছে।

চার মাস ২৪ দিন পর আজ  সকালে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় টাকা গণনার কাজ।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, মানুষের দানের পরিমাণ বেড়ে যাওয়ায় এবার দুটি বাক্স বাড়িয়ে মোট ১৫টি করা হয়েছে। কিন্তু চিঠিপত্র ও চিরকুটের কারণে দানবাক্সে জায়গার সংকট তৈরি হয়।

তিনি আরও বলেন, ‘চিঠি না দিতে আমরা প্রতিবারই অনুরোধ করে আসছি। অহেতুক চিঠির কারণে টাকা গণনায় ব্যাঘাত ঘটে, সময় নষ্ট হয়।’

এর আগে চলতি বছরের ২৭ জুন মসজিদের দানবাক্সগুলোতে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। নগদ টাকা ও গয়না ছাড়াও ভক্তরা এই মসজিদে গরু, ছাগল ও হাঁস-মুরগিসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী দান করেন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ