রংপুর    রোববার, ২৯ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : রোববার, ২৯ নভেম্বর ২০২৬

লালমনিরহাটে জাল নোটসহ দুইজন গ্রেপ্তার

লালমনিরহাটে জাল নোটসহ দুইজন গ্রেপ্তার
ছবি: জুফাস নিউজ

লালমনিরহাটে কথিত জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে লালমনিরহাট পৌরসভার মিশন মোড় এলাকার একটি হোটেল থেকে প্রথমে একজনকে গ্রে'প্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জা'ল নোট সরবরাহের অভিযোগে অপর একজনকে গ্রে'প্তার করে পুলিশ।

গ্রে'প্তার ব্যক্তিরা হলেন, কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর (মধ্যচর) এলাকার শেখ ফরিদের ছেলে মো. জুলফিকার আলী (২৭) এবং কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের উত্তর নবাবগঞ্জ এলাকার মো. নূর আলম (৩৮)।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থানা পুলিশের একটি দল মিশন মোড় এলাকার ওই হোটেলে অভিযান চালায়। এ সময় জুলফিকার আলীকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা দুটি খাকি খাম তল্লাশি করে ৫০০ টাকা মূল্যমানের ৭০টি এবং ২০০ টাকা মূল্যমানের ১৩০টি কথিত জা'ল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি ভিভো ওয়াই৩০ মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুলফিকার আলী এসব জা'ল নোটের সরবরাহকারী হিসেবে নূর আলমের নাম জানান। পরে অভিযান চালিয়ে তাকেও গ্রে'প্তার করা হয়। এ ঘটনায় আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত থাকতে পারে বলে পুলিশের ধারণা। তাদের শনাক্ত ও গ্রে'প্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় লালমনিরহাট থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫ক (খ) ধারায় মাম'লা করা হয়েছে। গ্রে'প্তার দুজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : লালমনিরহাট খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


লালমনিরহাটে জাল নোটসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

লালমনিরহাটে কথিত জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে লালমনিরহাট পৌরসভার মিশন মোড় এলাকার একটি হোটেল থেকে প্রথমে একজনকে গ্রে'প্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জা'ল নোট সরবরাহের অভিযোগে অপর একজনকে গ্রে'প্তার করে পুলিশ।

গ্রে'প্তার ব্যক্তিরা হলেন, কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর (মধ্যচর) এলাকার শেখ ফরিদের ছেলে মো. জুলফিকার আলী (২৭) এবং কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের উত্তর নবাবগঞ্জ এলাকার মো. নূর আলম (৩৮)।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থানা পুলিশের একটি দল মিশন মোড় এলাকার ওই হোটেলে অভিযান চালায়। এ সময় জুলফিকার আলীকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা দুটি খাকি খাম তল্লাশি করে ৫০০ টাকা মূল্যমানের ৭০টি এবং ২০০ টাকা মূল্যমানের ১৩০টি কথিত জা'ল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি ভিভো ওয়াই৩০ মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুলফিকার আলী এসব জা'ল নোটের সরবরাহকারী হিসেবে নূর আলমের নাম জানান। পরে অভিযান চালিয়ে তাকেও গ্রে'প্তার করা হয়। এ ঘটনায় আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত থাকতে পারে বলে পুলিশের ধারণা। তাদের শনাক্ত ও গ্রে'প্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় লালমনিরহাট থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫ক (খ) ধারায় মাম'লা করা হয়েছে। গ্রে'প্তার দুজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ