রংপুর    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

ছবি: জুফাস নিউজ

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বোচাগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ হাসান। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. রুমানা আকতার রোমি।

এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আহসান হাবিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় খামারি ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন, খামারিদের উৎসাহিত করা এবং প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।

এ সময় বিভিন্ন খামারির অবদান ও সফলতার স্বীকৃতিস্বরূপ উপস্থিত খামারিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আয়োজকরা জানান, দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করা, খামারিদের উৎসাহিত করা এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ উৎপাদনে সচেতনতা বাড়ানোই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মূল লক্ষ্য।

বিষয় : দিনাজপুরের খবর বোচাগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বোচাগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ হাসান। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. রুমানা আকতার রোমি।

এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আহসান হাবিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় খামারি ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন, খামারিদের উৎসাহিত করা এবং প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।

এ সময় বিভিন্ন খামারির অবদান ও সফলতার স্বীকৃতিস্বরূপ উপস্থিত খামারিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আয়োজকরা জানান, দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করা, খামারিদের উৎসাহিত করা এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ উৎপাদনে সচেতনতা বাড়ানোই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মূল লক্ষ্য।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ